গত ৮ই সেপ্টেম্বর রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করে এনসিবি। এই দিন নিজের মুখেই স্বীকার করেন রিয়া যে তিনি মাদক কিনতেন, রাখতেন এবং সেবন করতেন। শুধুমাত্র এই কথার ভিত্তিতেই রিয়াকে সেদিন গ্রেফতার করা হয়নি, এনসিবি-র কাছে রিয়ার বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ আছে বলে জানিয়েছে এনসিবি। ওইদিন নারকোটিক্স কন্ট্রোল বুরো সংস্থার অশোক জৈনের কথায়, ‘‘রিয়ার বিরুদ্ধে আমাদের হাতে প্রমাণ রয়েছে। তার ভিত্তিতেই আমরা ওকে গ্রেফতার করেছি।” গল্প এখানেই শেষ নয়, সেদিন রিয়া চক্রবর্তী ২৫ জন সেলিব্রিটির নাম নিয়ে ছিলেন। যেই আগুনে ঘি ঢেলেছিলেন কঙ্গনা রানাউত। বিশেষ কয়েকজন অভিনেতার ও প্রযোজকের নাম নেন সেদিন কঙ্গনা রানাউত। এরপরেই বলিউডে গুঞ্জন শুরু হয়ে যায়। কাদের নাম ওই লিস্টে রয়েছে তা প্রকাশ করেনি এনসিবি।
এরপরেই,এনসিবি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, “এনসিবির প্রশ্নবাণ থেকে যে কেউ বাদ পড়বেন না।” খুব শীঘ্রই সেই সব পরিচালক, অভিনেতাদের সমন পাঠাবে এনসিবি। সূত্রের খবর, এনসিবির দুই পদস্থ আধিকারিক কে পি এস মালহোত্রা এবং ডি জি আস্থানা বৈঠক শুরু করেছেন। হাই প্রোফাইল ব্যক্তিদের সমন পাঠানোর আগে সম্পূর্ণ প্রস্তুতি সেরে ফেলতে চাইছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররা।
উল্লেখ্য, এখনও পর্যন্ত জামিনে ছাড়া পাননি রিয়া ও তাঁর ভাই। রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে সেশন কোর্টে এই নিয়ে তিন দিন জামিনের আর্জির জন্য যায়। কিন্তু দুর্ভাগ্যবশত বেল পাননি রিয়া চক্রবর্তী। এখনও পর্যন্ত রিয়া চক্রবর্তী, সৌভিক চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডা এবং দীপেশ সাওয়ান্ত-কে বাইকুল্লা জেলেই থাকতে হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…