নিউজ

রিকশা চালকের মেয়ের বিয়েতে ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, উত্তরে মোদী যা বললেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গৃহীত উত্তর প্রদেশের একটি গ্রামের বাসিন্দা এক রিকশা চালক চেয়েছিলেন প্রধানমন্ত্রী তাঁর মেয়ের বিয়েতে যোগ দান করুক। সেই মতো ডমরি গ্রামের বাসিন্দা মঙ্গল কেওয়াত বিয়ের আমন্ত্রণটি দিল্লির প্রধানমন্ত্রীর কার্যালয়েও পাঠিয়েছিলেন। একটি সংবাদ সংস্থা জানিয়েছে ওই ব্যাক্তি তার চিঠিতে প্রধানমন্ত্রী মোদীকে 12 ই ফেব্রুয়ারি তার মেয়ের বিবাহ দেখার জন্য অনুরোধ করেছিলেন।

একটি প্রতিবেদনে তিনি বলেন, “আমার কিছু বন্ধু আমাকে মোদিজিকে আমন্ত্রণ পাঠাতে বলেছিল তাই আমি একটি আমন্ত্রণ পত্র দিল্লীতে এবং আরেকটি তাঁর বারাণসীর অফিসে পাঠিয়ে দিয়েছিলাম।” জানা গেছে প্রধানমন্ত্রী সেই উত্তরে ওই ব্যাক্তিকে একটি চিঠি পাঠিয়ে তাঁর মেয়ের বিয়েতে অভিনন্দন জানিয়েছেন। মোদী তাঁর ও তাঁর পরিবারের প্রতি তাঁর আশীর্বাদ জ্ঞাপন করেছেন।

আরও পড়ুন : দাম বাড়ার পরেই সুখবর, মধ্যবিত্তের দুঃশ্চিন্তা কমিয়ে ভর্তুকি বাড়ছে রান্নার গ্যাসের

ওই ব্যাক্তি তাঁর মেয়ের বিয়ের দিনই চিঠিটি পেয়েছিলেন।এরপর তিনি বলেন, “আমি কোন প্রতিক্রিয়া আশা করিনি তবে এখন আমরা তাঁর চিঠি পেয়েছি, আমরা আনন্দিত। আমি আমার মেয়ের বিয়েতে সমস্ত অতিথিকে চিঠিটি দেখিয়েছি।” গঙ্গার ভক্ত ওই ব্যাক্তি তাঁর উপার্জনের একটি অংশ নদীর প্রতি প্রার্থনায় ব্যয় করেন। এছাড়া তিনি স্বচ্ছ ভারত অভিযানের সক্রিয় অংশগ্রহণকারীও। তিনি বিজেপির সদস্যপদ প্রচারের সময় প্রধানমন্ত্রী দ্বারা ভারতীয় জনতা পার্টির সদস্য হিসাবে তালিকাভুক্ত হন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026