খেলা

১২ বছর পর শাহরুখ খানের নামে এমন কথা, বললেন পাক প্রেসার শোয়েব আখতার

আইপিএলের জন্মলগ্নের সময় ভারত-পাক সম্পর্ক এতটা তলানীতে ছিলনা তাই পাকিস্তানি খেলোয়াড়রাও সুযোগ পেয়েছিলেন অর্থবহুল এই টুর্নামেন্টে অংশ নেওয়ার। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে খ্যাত পাকিস্তানের পেস বোলার শোয়েব আখতার। ১২ বছর পর সেই সোনালী দিনের স্মৃতিচারণ করলেন তিনি।

আইপিএলের জন্মলগ্নে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্সের এক সদস্য ছিলেন শোয়েব আখতার। নাইট রাইডার্সের হয়ে প্রথম ম্যাচেই দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে আগুন ঝরান তিনি। নির্ধারিত চার ওভার বল করে ১১ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। তার উপর ভিত্তি করে বীরেন্দ্র শেওবাগে দলের বিপক্ষে অনবদ্য জয় পায় কেকেআর। এই অনবদ্য প্রদর্শনের পর ইডেন গার্ডেনের জনতা ভালোবাসায় ভরিয়ে দেয় পাক পেসারকে।

আরও পড়ুন : পরিবর্তিত হল RCB এর লোগো

সেই অভিজ্ঞতার কথা এখনো তিনি মনের মনিকোঠায় সযত্নে তুলে রেখেছেন। তিনি জানান, “আমার এই বোলিংয়ের পর ইডেনের জনতা খুশিতে উদ্বেল হয়ে পড়েছিল। দলের মালিক শাহরুখ খান খুশিতে গোটা মাঠ প্রদক্ষিণ করছিলেন। পুরো পরিবেশ মূহুর্তে মধ্যে আনন্দে ভরে উঠছিলো। আমার মনে হচ্ছিল যেন বিশ্বকাপ জয় করে ফেলেছি। ম্যাচের পর শাহরুখ খান আমাকে ডেকে পাঠিয়ে অভিনন্দন জানান ম্যাচে দুর্দান্ত প্রদর্শন ও জয়ের জন্য।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026