কৌশিক পোল্ল্যে: এমটিভির জনপ্রিয় রিয়ালিটি শো ‘রোডিজ’ এবার 17 তম সিজনের সূচনা করল। অডিশনের সময় থেকেই আজকের ইয়ুথদের মধ্যে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। বিগত বেশ কয়েক বছর ধরেই কলকাতাতেও এর অডিশন শুরু হয়েছে।প্রতিবারের মতো গ্যাং লিডার হিসেবে রয়েছেন চারজন নামী মেন্টর, শো এর সঞ্চালনার দায়িত্বে থাকছেন রনবিজয় সিং। এবারের সিজনে রোডিজের থিম রেভোলিউশন। সমাজে হওয়া বিভিন্ন অপ্রত্যাশিত কীর্তিকলাপের বিরুদ্ধে ঘুরে দাঁড়াক আজকের যুবশক্তি, এটাই শো এর মূলমন্ত্র।
গ্যাং লিডাররাও বিভিন্ন ইনিসিয়েভিট নিয়ে নানান ইস্যুতে করবেন আলোকপাত। মেয়েদের অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলবেন নেহা ধুপিয়া। নিখিল চিনাপ্পা জানাবেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তনে খারাপ প্রভাবের বিরুদ্ধে থাকা সমাধান। রাফতার বলবেন হিংসা বিদ্বেষ থেকে দুরে থাকার কথা এবং প্রিন্স নারুলা মাদকাসক্তি বিরুদ্ধে জনমত গড়ে তোলার কথা বলবেন।
আরও পড়ুন : প্রেমদিবসে দেবের সঙ্গে নয়, অন্য এক অভিনেতার সাথে সুইজারল্যান্ডে দিন কাটালেন রুক্মিনী মৈত্র
প্রাথমিক অডিশনে নির্বাচনী পর্যায় শেষ হওয়ার পর আজ সন্ধ্যে সাতটা থেকে এম টিভিতে শুরু হচ্ছে এই শো। টিঅারপির শীর্ষে থাকা এই রিয়ালিটি শোএর এবারের সিজনটি কতটা এক্সাইডেট হবে তা জানতে গেলে চোখ রাখতে হবে রোডিজ রেভোলিউশনে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…