বাংলা সিরিয়াল

Gatchora: ঋদ্ধির সাথে বিয়ে হবে খড়ির! ধারাবাহিকের নতুন প্রোমো ভাইরাল হতেই শোরগোল পড়েছে দর্শকদের মাঝে

স্টার জলসায় সদ্য সদ্য শুরু হয়েছে ‘গাঁটছড়া’ ধারাবাহিক। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন গৌরব চ্যাটার্জী ও সোলাঙ্কি রায়। ইতিমধ্যেই এই ধারাবাহিক দর্শকদের পছন্দের তালিকায় নাম লিখিয়েছে নিজের। শুরু থেকেই ধারাবাহিকের পর্দায় থাকছে একের পর এক নতুন চমক। সম্প্রতি ধারাবাহিকের আরো একটি নতুন প্রোমো ভাইরাল হওয়ার পর থেকেই শোরগোল পড়েছে গাঁটছড়া ধারাবাহিক অনুরাগীদের মধ্যে। তারা রীতিমতো অপেক্ষায় রয়েছেন সেই এপিসোড দেখার জন্য।

ভাইরাল হওয়া প্রোমোতে দেখা গিয়েছে, ঋদ্ধির হবু স্ত্রী দ্যুতি পালিয়েছে তারই ভাই রাহুলের সাথে। ধারাবাহিকে রাহুলের চরিত্রে অভিনয় করছেন অনিন্দ্য চাটার্জী। আর তারপরেই দ্যুতি ও খড়ির মা খড়িকে ঐ পরিস্থিতিতে কনের সাজে বিয়ের পিঁড়িতে বসতে বলেন, তা না হলে তিনি আত্মহত্যা করবেন বলেই জানান। মায়ের কথা মত কি খড়ি কনের সাজে বসবে বিয়ের পিঁড়িতে? তবে এরপরে ঠিক কি হতে চলেছে, তা আন্দাজ করতে পারছেন দর্শকরাও। ১২-১৮’ই জানুয়ারি দেখানো হবে ঋদ্ধিমান ও খড়ির বিবাহ পর্ব।

ছোট থেকেই ঋদ্ধির ভাই রাহুল দাদার সমস্ত পছন্দের জিনিস কেড়ে নিতে পছন্দ করে। প্রথম দেখাতেই দ্যুতিকে ভালো লেগেছিল ঋদ্ধির। আর তখনই রাহুল ঠিক করে নেয় সে কিছুতেই তার দাদার বিয়ে দ্যুতির সাথে হতে দেবে না। আর অন্যদিকে দ্যুতিও ফিদা রাহুলের হাবভাবে। ঋদ্ধির বিয়ে ভাঙার প্ল্যান তার হবু স্ত্রী দ্যুতিকে সাথে নিয়েই করে রাহুল। বিয়ের দিনই মন্ডপ ছেড়ে রাহুলের হাত ধরে পালাবে সে।

অন্যদিকে খড়ি একেবারেই সহ্য করতে পারেনা বড়লোক বাড়ির ছেলে ঋদ্ধিমানকে। কিন্তু ধারাবাহিকের গল্প অনুযায়ী আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে ঋদ্ধিমানের সাথেই বিয়ে হতে চলেছে খড়ির। ঠাকুর বিসর্জনের দিনই ঋদ্ধির হাত লেগে সিঁদুর পড়েছিল খড়ির সিঁথিতে। তবে সেই বিয়ে মানেনি কেউই। ধারাবাহিকে দেখানো সেই দৃশ্য নিয়ে শুরুতেই নেটিজেনদের মধ্যে ট্রোল হয়েছিল এই ধারাবাহিক। তবে সম্প্রতি যে প্রোমো ভাইরাল হয়েছে তা দেখে স্পষ্ট চরম আপত্তি থাকা সত্বেও গাঁটছড়া বাঁধবে ঋদ্ধি ও খড়ি। তারপরে গল্পের মোড় কোন দিকে ঘুরবে! সেটা দেখার অপেক্ষাতেই রয়েছেন দর্শকরা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026