বিনোদন

Sandy-Trina: ‘সারারা সারারা’তে স্যান্ডি-তৃণার তুমুল নাচ, শেয়ার হতেই ভাইরাল ভিডিও

প্রথমেই আসা যাক তৃণা সাহার কথায়। তিনি টেলিভিশন জগতের অন্যতম পরিচিত ও জনপ্রিয় অভিনেত্রী। খুব অল্প সময়ের মধ্যেই দর্শক মাঝে পরিচিতি পেয়েছেন তৃণা। ইতিমধ্যেই একাধিক হিট ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করে ফেলেছেন তিনি। বর্তমানে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’তে গুনগুনের চরিত্রে দেখা মেলে অভিনেত্রীর। এই গুনগুন চরিত্র তাকে দর্শকমহলে। এছাড়াও ‘খোকাবাবু’, ‘কলের বৌ’এর মত একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তার অভিনয় শুরু থেকেই নজর কেড়েছে দর্শকদের।

এবার আসা যাক স্যান্ডি সাহার কথায়। তিনি সোশ্যাল মিডিয়ার একজন পরিচিত জনপ্রিয় ইউটিউবার। তাকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না বললেই চলে। কোন না কোন কারণে সোশ্যাল মিডিয়ায় চর্চায় থাকেন তিনি। তিনি সাধারণত নিজের চ্যানেল থেকে মিম ভিডিও বানিয়ে শেয়ার করে থাকেন। তার ইউটিউব চ্যানেলে ফলোয়ার্স সংখ্যা অসংখ্য। স্যান্ডি সাহার শেয়ার করা যেকোন ভিডিও কিংবা ছবি ভাইরাল হয় নিমেষে। সম্প্রতি তৃণার সাথে বানানো একটি রিল ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমের পাতায়।

হঠাৎ করে তৃনা সাহার সাথে স্যান্ডি সাহার কথা কেন উল্লেখ করা হচ্ছে! সে নিয়ে প্রশ্ন উঠতেই পারে মানুষের মনে। আসল বিষয়টা হল সম্প্রতি তাদের দুজনকে একসাথে দেখা গিয়েছে একই ফ্রেমে। বলিউডের অন্যতম হিট ডান্স নম্বর ‘সারারা সারারা’তে তুমুল নেচেছেন তৃণা সাহা ও স্যান্ডি সাহা। পর্দায় এই গানে নাচতে দেখা গিয়েছিল শিল্পা শেট্টির বোন সামিতা শেট্টিকে। যা সেইসময়ের অন্যতম জনপ্রিয় গান ছিল। সম্প্রতি স্যান্ডি ও তৃণা একটি পাঁচতারা হোটেলে পার্টি করার সময় বানিয়েছেন এই ভিডিওটি। তা ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখেই বোঝা যাচ্ছে। স্যান্ডি সাহা নিজের ইনস্টা অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন এটি। আর এটি শেয়ার করা মাত্রই, তা ভাইরাল হয়েছে তাদের অসংখ্য অনুরাগীদের মধ্যে।

এই রিল ভিডিওটি করার সময় তৃণা সাহার পরনে ছিল সাদা ফুলহাতা সিল্কের শার্ট ও কালো চকচকে প্যান্ট। স্যান্ডি সাহা পড়েছিলেন রঙিন টি-শার্ট, প্যান্ট ও একটি নীল জ্যাকেট। সম্প্রতি তাদের শেয়ার করা এই রিল ভিডিওটি তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রতিবারের মত এবারেও বেশ কয়েকজন নেটনাগরিক এই ভিডিও দেখে ট্রোল করেছেন স্যান্ডি সাহাকে। তবে এই সমস্ত ট্রোলিং গায়ে মাখেন না স্যান্ডি সাহা। এই ট্রোলিংই তাকে আরো বেশি জনপ্রিয় করেছে মানুষের মাঝে, তা বলাই যায়।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026