ভাইরাল & ভিডিও

VIDEO: রিঙ্কু ঘোষের সঙ্গে জমিয়ে রোম্যান্স, নিরাহুয়ার এই ভিডিও চনমনে করবে দর্শকদের

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির (Bhojpuri Film) জনপ্রিয়তা বেড়েই চলেছে দিনকে দিন। দীর্ঘদিনের এই ফিল্ম ইন্ডাস্ট্রি আগেও দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় ছিল। এক সময় বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ভোজপুরি গানের বিকল্প মেলা ভার ছিল। বর্তমানে বলিউডের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ফিল্ম ইন্ডাস্ট্রিগুলি নতুন করে মাথা তুলে দাঁড়াচ্ছে। আর তার সঙ্গে সঙ্গেই ভোজপুরি ইন্ডাস্ট্রিও ফের একবার চর্চায় উঠে আসছে সিনেপ্রেমীদের মাঝে।

ডিজিটাল দুনিয়ার বাড়বাড়ন্ত হতেই ভোজপুরি কনটেন্টের খ্যাতি বাড়ছে নতুন করে। সোশ্যাল মিডিয়ায় রমরমা হতে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে ভোজপুরি গানের জনপ্রিয়তা। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে উঁকি দিলেই চোখে পড়বে ভোজপুরি গানে দেদারে নাচের ভিডিও। বিশেষ করে ইউটিউবে ভোজপুরি সিনেমার মিউজিক ভিডিও গুলির চাহিদা রয়েছে আকাশছোঁয়া। এক একটি ভিডিও শেয়ার হতে না হতেই ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে। আর এ সবের কারণেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীরাও জনপ্রিয়তার নিরিখে ক্রমেই বলিউডের নায়ক নায়িকাদের সমকক্ষ হয়ে উঠছেন ধীরে ধীরে।

ভোজপুরি ইন্ডাস্ট্রির সঙ্গে যাদের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তারা হলেন নিরাহুয়া, অক্ষরা, খেসারি লাল যাদবের মতো অভিনেতা অভিনেত্রীরা। আর সেক্ষেত্রে জনপ্রিয়তার তালিকায় নিরাহুয়া রয়েছেন একেবারে প্রথম দিকে। দীনেশ লাল যাদব ভোজপুরি ইন্ডাস্ট্রির প্রথম সারির একজন অভিনেতা। দীর্ঘদিন ধরে ভোজপুরি দর্শকদের নিজের অভিনয় দিয়ে মুগ্ধ করে চলেছেন তিনি। ইদানিং নতুন করে ভোজপুরি ছবির গানগুলির জনপ্রিয়তা আবার বেশ বেড়েছে। সম্প্রতি নিরাহুয়ার সঙ্গে জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী রিঙ্কু ঘোষের একটি ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে।

ভিডিওতে রিঙ্কুর সঙ্গে জমিয়ে রোম্যান্স করতে দেখা গিয়েছে নিরাহুয়াকে। দর্শকরাও বেশ উপভোগ করছেন তাঁদের এই জমাটি মিউজিক ভিডিও। ইশতার ভোজপুরি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। ৫ বছর আগে আপলোড করা মিউজিক ভিডিওটিতে এখনো পর্যন্ত ৩৩ লক্ষ ভিউ হয়ে গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026