নিউজ

Weather Update: বেলা বাড়লেই ঝড় বৃষ্টির তাণ্ডব, দুপুরেই ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝেঁপে বৃষ্টি এই জেলাগুলিতে

সোমবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস (Weather Update) থাকলেও মঙ্গলবার থেকেই বৃষ্টির অভাবে অস্বস্তিকর গরমে নাজেহাল হচ্ছে শহরবাসী। বুধবার সকাল থেকেই ভ্যাপসা গরম চলছে। তবে বেলা একটু গড়াতেই এই পরিস্থিতি থেকে রেহাই মিলবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার দুপুরেই স্বস্তির বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা সেই সঙ্গে এদিন থেকেই নিম্নচাপ বলয় তৈরি হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আগামী দু তিন ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদা, মুর্শিদাবাদ এবং দক্ষিণ দিনাজপুরে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে বলেই জানা যাচ্ছে। সপ্তাহের শেষে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ৫ দিনে কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে কম বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার মেঘলা আকাশ থাকবে কলকাতায়। বেলা বাড়তে গরমের অস্বস্তি আরো বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের তরফে জানা যাচ্ছে, সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বুধবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ বলয় তৈরি হওয়ার কথা। সেটি শক্তি বাড়িয়ে ক্রমশ উত্তর পূর্ব দিকে এগিয়ে শুক্রবার গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জেরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে।

অন্যদিকে উত্তরবঙ্গেও মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। এই জেলাগুলিতে জারি হয়েছে কমলা সতর্কতা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি হয়েছে। সমুদ্র উপকূলে বড় দুর্যোগের আশঙ্কা রয়েছে। মৎস্যজীবীদের বৃহস্পতিবারের মধ্যে উপকূলে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026