খেলা

Rishabh Pant: ঋষভ পন্থের ভক্তদের জন্য বড় সুখবর, ১ মাস পূর্ণ হওয়ার আগেই এলো বড় আপডেট

ভারতের তারকা উইকেট-রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থের মর্মান্তিক দুর্ঘটনা সম্পর্কে প্রায় সবাই অবগত। গত ৩০ ডিসেম্বর ২০২২ এ দিল্লি-দেরাদুন হাইওয়েতে ভয়ংকর দুর্ঘটনার শিকার হন ভারতীয় তারকা ক্রিকেটার। ভোর রাত্রে ঋষভ পন্থের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে পুড়ে ছাঁই হয়ে যায়। আশঙ্কা জনক অবস্থায় তাকে প্রথমে স্থানীয় সরকারি হাসপাতালে এবং পরে দিল্লির একটি বেসরকারি হসপিটালে স্থানান্তরিত করা হয়।

এদিকে দুর্ঘটনার একমাস পর ঋষভ পন্থের ভক্তদের জন্য বড় সুখবর দিয়েছেন কোকিলাবেন হসপিটালের চিকিৎসকরা। হাঁটুর লিগামেন্টে সাফল্যের সাথে অস্ত্র পাচার সম্পন্ন হওয়ার পর বর্তমানে সুস্থ রয়েছেন ভারতীয় ক্রিকেটার। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তার দেওয়া বয়ান অনুসারে, চলতি সপ্তাহে ঋষভ পন্থকে বাড়ি ফেরার জন্য ছাড়পত্র দিতে পারে হসপিটাল কর্তৃপক্ষ। জানা গেছে, খুবই দ্রুত রিকভারি করছেন ভারতের তরুণ ক্রিকেটার ঋষভ পন্থ।

তবে পুরোপুরিভাবে সুস্থ হয়ে মাঠে ফিরতে বেশ কিছুটা সময় লাগবে পন্থের। দুর্ঘটনায় তার ডান হাঁটুতে তিনটি লিগামেন্ট ছিড়েছে। যেখানে ইতিমধ্যে একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ডাক্তারদের রিপোর্ট অনুযায়ী, পুরোপুরি ভাবে আগের অবস্থানে ফিরে আসার জন্য ঋষভ পন্থের হাটুতে আরও একটি অপারেশন করতে হবে। তবে তার জন্য মাসখানেক সময় অপেক্ষা করতে হবে পন্থকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, সর্বদা ওই হসপিটালের মেডিকেল টিমের সাথে যোগাযোগ রাখছে তারা। পাশাপাশি ঋষভ পন্থের শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হচ্ছে প্রতিনিয়ত।

আপনাদের জানিয়ে রাখি, পুরোপুরিভাবে ঋষভ পন্থের সেরে উঠে মাঠে ফিরতে প্রায় বছরখানেক সময় লাগতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সে কারণে আসন্ন ওডিআই বিশ্বকাপ, আইপিএল ২০২৩ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর মিস করতে পারেন ভারতীয় এই ক্রিকেটার। তবে তার মাঠে ফেরা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম।

Kriti Lekha Shome

Recent Posts

Jio-Airtel কে টক্কর, 449 টাকাতেই ডেটার বন্যা! Vi আনলিমিটেড প্ল্যানে OTT ফ্রি

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Vodafone Idea (Vi) আবারও গ্রাহকদের চমকে দিল সস্তা অথচ ফিচার-প্যাকড…

April 1, 2026

IPL 2026 Point Table: ঝড় তুলেছে রাজস্থান! দেখুন কে কত নম্বরে, কারা এখনও শূন্যে

আইপিএল ২০২৬-এর উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। টুর্নামেন্টের শুরুতেই একাধিক দল নিজেদের শক্তির প্রমাণ দিতে শুরু করেছে।…

April 1, 2026

কম খরচে দিঘা ভ্রমণ! বারাসাত থেকে ২০০ টাকার কমে পৌঁছে যান সমুদ্র শহরে

দিঘার নাম শুনলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। গরমের ছুটি আসতেই বহু মানুষ সমুদ্রের টানে…

April 1, 2026

পকেটে টান না বড় স্বস্তি? কলকাতায় সোনার দামে হঠাৎ ঝাঁকুনি, আজই জানুন লেটেস্ট রেট!

কলকাতার সোনার বাজারে আজ এক অদ্ভুত ওঠানামার ছবি সামনে এসেছে, যা সাধারণ ক্রেতা থেকে বিনিয়োগকারী—সবাইকে…

April 1, 2026

পুনম পান্ডে কি গর্ভবতী? বেবি বাম্পের ছবি ঘিরে জোর জল্পনা

অভিনেত্রী পুনম পান্ডে আবারও শিরোনামে। হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় নিজের বেবি বাম্প দেখিয়ে ছবি শেয়ার…

April 1, 2026

আবার ঝড়-বৃষ্টির তাণ্ডব! কোন জেলায় সতর্কতা জারি, জানুন আজকের বড় আবহাওয়া আপডেট

একদিকে তাপমাত্রা বাড়ছে, অন্যদিকে রাজ্যজুড়ে চলছে ঝড়-বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।…

April 1, 2026