বিনোদন

বানগঙ্গায় দেওয়া হল ঋষির অস্থি বিসর্জন, হু হু করে কেঁদে ফেললেন পুত্র রণবীর

কৌশিক পোল্ল্যে: নিজের হাতে পিতার অস্থি বিসর্জন দিলেন রণবীর কাপুর। গত বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিন্টু জি ওরফে ঋষি কাপুর। তার মৃত্যুতে শোকে বিহ্বল গোটা সেলেবমহল। উক্ত দিনই তার শেষকৃত্য সম্পন্ন হয়, লকডাউনের বিধি মেনে মাত্র কুড়ি জনের উপস্থিতিতে। প্রশাসনের কাছে বারংবার মিনতি করে বাবার শেষকৃত্যে আসার অনুমতি পান মেয়ে রিদ্দিমা।

সমস্ত কার্যক্রম মিটে গেলে, এর দু দিন পর সংবর্ধনা হিসেবে স্বর্গীয় স্বামীর উদ্দেশ্যে পোস্ট দেন নিতু কাপুর, “এখানেই আমাদের গল্প শেষ হল”। মাত্র একটি লাইনের মাধ্যমেই তিনি বুঝিয়ে দিলেন তার বিগত চল্লিশ বছরের দাম্পত্য জীবনের ভালো-মন্দ, সুখ-দুঃখ, আনন্দ-বিষাদের সকল পর্বগুলি। এ যেন বড়সড় ধাক্কা নিতুর জীবনে। ভালোবাসার মানুষ হিসেবে নিজেই বেছে নিয়েছিলেন চিন্টু জি’কে। এরপর কাপুর পরিবারের পুত্রবধূ হওয়া, রিদ্দিমা, রণবীরের মা হওয়া এসবই যেন ফ্ল্যাশব্যাকে ফিরে আসছিল তার স্মৃতির পাতায়।

গতকাল ঋষির অস্থি বিসর্জন করা হয়। হরিদ্বারেই সাধারনত এই প্রক্রিয়া করার কথা থাকলেও লকডাউনের জেরে সেখানে যাওয়ার অনুমতি মেলেনি ফলে মুম্বাইয়ের বানগঙ্গায় করতে হল তার অস্থি বিসর্জন, যা নিজহাতে দায়িত্বপূর্বক করলেন রণবীর। ঘাটে তার পরিবারের বাকি সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন রণবীরের বিশেষ বান্ধবী আলিয়া ভাট ও বন্ধু পরিচালক অয়ন মুখোপাধ্যায়, এই জুটির আসন্ন ছবি ‘ব্রহ্মাস্ত্র’এর পরিচালনা করেছেন তিনিই।

আচার অনুষ্ঠান মেনে পালন করা এই অনুষ্ঠানসূচির ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও প্রত্যেকেই মুখেই ছিল মাস্ক এবং মানা হয়েছে সমস্ত সাবধানতা। অনুষ্ঠান শেষে পুরোহিতের পা ছুঁয়ে প্রনাম করলেন রণবীর। শোকস্তব্ধ মনটি যেন ধ্যানমুর্তির ন্যায় শান্ত হয়ে গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026