কৌশিক পোল্ল্যে: টলিউড ইন্ডাস্ট্রির বর্তমান ‘মহানায়িকা’ তিনি। নিজের অভিনয় দিয়ে মাতিয়ে রেখেছিলেন একটা গোটা প্রজন্মকে। ৯০ এর দশকে টলিপাড়ার অভিনেত্রীদের মধ্যে তার জনপ্রিয়তাই ছিল সবচেয়ে বেশি। একসময় প্রসেনজিৎ ও ঋতুপর্নার সিনেমা হলে আসা মানেই হিট এরকম প্রবচনও শোনা যায়। এই জুটিকে কিংবদন্তী উত্তম কুমার-সুচিত্রা সেন জুটির সঙ্গে তুলনা করে তাদেরই আধুনিক সংস্করন মানা হত।
আজও নিজের অভিনয় দিয়ে বাংলা সিনেমাপ্রেমীদের মনে এক আলাদা আসনে বিরাজমান এই অভিনেত্রী। তার শেষ কয়েকটি ছবি ‘প্রাক্তন’, ‘বেলা শেষে’, ‘দৃষ্টিকোন’, ‘মুখার্জীদার বউ’ বক্সঅফিসে অসামান্য সফলতা অর্জন করে। যদিও বানিজ্যিক ছবির বিখ্যাত এই অভিনেত্রী বর্তমানে ভিন্নধারার ছবিতেই বেশি মন দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় ও জনপ্রিয়। নিজের সমস্ত ভালোলাগাটুকু ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন ছবি ও ভিডিয়োর মাধ্যমে।
পোশাক নিয়ে সর্বদাই স্বাধীনচেতা ও আধুনিকা অভিনেত্রী মধ্যযুগীয় চিন্তাভাবনায় বিশ্বাস রাখেন না। সদ্যই একটি ছবি পোস্ট করেন তিনি। ওয়েস্টার্ন পোশাকে তার মোহময়ী লুকের প্রশংসা করেছেন সকলেই। যদিও এই লকডাউনের সময়ে ছবিটা পুরোনো বলেই অনুমান করা হয়েছে।
তিনি বর্তমানে সুদূর সিঙ্গাপুরে রয়েছেন এবং নিয়মিত এদেশের পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহল রয়েছেন, দেশের সকল মানুষকে সুস্থ ও সচেতন থাকার উপদেশ দিয়েছেন। তাকে শেষ দেখা গিয়েছে ‘লাইম অ্যান্ড লাইট’ নামক সিনেমায়। ঋতুপর্নার সেই সুন্দর ছবিটি নীচে সাজানো রইল শুধুমাত্র আপনার জন্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…