বলিউডের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ নিয়ে জোর জল্পনা চলছে। সুশান্তের আত্মহত্যার কারণ নিয়ে ধন্ধে পুলিশ থেকে আমজনতা। যদিও তাঁর পোস্টমর্টেম ও ভিসেরা রিপোর্টে আত্মহত্যার কারণ স্পষ্ট করে লেখা রয়েছে। তবুও সুশান্তের ফ্যানেরা তা মানতে পারছেন না। অনেকেই সিবিআই তদন্তের দাবি তুলেছেন। এদিকে সুশান্তের সাথে লকডাউনের সময় রিয়া চক্রবর্তী একসাথেই ছিলেন। তাহলে অভিনেতার আত্মহত্যার আগে কিছুই তিনি বুঝতে পারেননি?
ইতিমধ্যেই রিয়াকে মুম্বই পুলিশ জেরা করেছে। তার কিছু কথায় অসঙ্গতি প্রকাশ পেয়েছে। তাই ফের আবার রিয়াকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সুশান্তের মৃত্যুর আগে রিয়া অভিনেতার বাড়িতেই অনেকগুলি ভিডিও শুট করেছে। ভিডিও গুলিতে স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা সুশান্তের বাড়ি। যদিও সেই ভিডিওতে সুশান্ত নেই এবং তাঁর নাম ও দেওয়া নেই। কিন্তু যে সমস্ত জিনিসগুলি নিয়ে রিয়া শুট করেছে সেগুলি যে অভিনেতার তা আর বুঝতে বাকি নেই সুশান্তের ফ্যানেদের।
কখনও বইয়ের তাকের পাশে, আবার কখনও হেলিকপ্টারের সামনে নাচতে দেখা গেছে রিয়াকে। প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর রিয়ার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন ফ্যানেরা। রিয়াকে একের পর এক বাজে কমেন্ট করা হয়, এমনকি তাকে বাইরে বেরোলেই ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়। কেউ কেউ আবার রিয়া সুখী হবে না কোনোদিন এরকম বার্তাও দেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…