রাজ্য

এইবার বাংলা বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবে আরজেডি, হতে পারে তৃণমূলের সাথে বোঝাপড়া

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। কিছু দিন আগেই তার স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এইবার তার রাষ্ট্রীয় জনতা দল বাংলার বিধানসভা নির্বাচনে প্রার্থী দিতে চায়। তার জন্য শাসক শিবিরের শীর্ষ নেতাদের সাথে কথা বলবে লালুর দল বলে খবর মিলেছে। এমন কী তারা কংগ্রেসের সাথে কথা চলতে চায়। কেবল এই রাজ্যেই নয়, অসম বিধানসভা তেও প্রার্থী দিতে চায় তারা।

সূত্র হতে জানা গিয়েছে যে, আরজিডি এখানে গেরুয়া শিবিরের ভোট কাটতে চায়। সেই কারণে এই রাজ্যের তথা কথিত ধর্ম নিরপেক্ষ দল গুলির সাথে কথা বলেই সিদ্ধান্ত নিতে চাইছে আরজেডি। লালুর দলের শীষ নেতারা সিদ্ধান্ত নিয়েছে বিজেপির ভোট কাটতেই তারা প্রার্থী দেবে। শাসক শিবিরের সাথে ভালো সম্পর্ক আরজেডির। যদি কোনও কেন্দ্রে প্রার্থী দিতে না পারে আরজেডি তাহলে সেখানেই প্রার্থীকে সমর্থন করবে তারা। আসলে গেরুয়া শিবিরের এই রাজ্যে ঠেকাতেই এই কৌশল নিয়েছে লালু প্রসাদ যাদবের দল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আরজেডির নেতার বক্তব্য,”আমাদের প্রথম পছন্দ শাসক শিবিরের সাথে জোট করা এবং বিজেপিরকে হারানো। তার পরে অসমে বিজেপিকে পরাস্ত করা।” এই দিকে আরজেডির প্রধান সাধারণ সম্পাদক আবদুল বারি সিদ্দিকি এবং সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক শ্যাম রজকের নেতৃত্বাধীন প্রতিনিধি দল আসছেন শাসক শিবিরের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুব শাসক শিবিরের সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে যারা করতে। ৩০ এ জানুয়ারি থেকে তারা ২ রা ফেব্রুয়ারি পর্যন্ত থাকবেন তারা কলকাতায়।

এই বিষয়ে আরজেডি’‌র সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্যাম রজক বলেন, ‘‌আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করব। আসন বন্টন নিয়েও তাঁদের সঙ্গে কথা বলব।’‌ পশ্চিমবঙ্গে যে বিহারী ভোট রয়েছে তা তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দিতেই এই পদক্ষেপ বলে জানাচ্ছেন আরজেডি’‌র এক শীর্ষ নেতা। কয়েক সপ্তাহ পর বিহার বিধানসভার প্রধান বিরোধী দলনেতা তেজস্বী যাদব কলকাতায় আসবেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করতে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026