রাজ্য

নাড্ডার রোড শোতে জনজোয়ার, মানুষের ঢল দেখে অনেকটাই খুশি বাংলার পদ্ম শিবির

কৃষি আন্দোলন নিয়ে এখন উত্তাল সারাদেশ। দিল্লির বিভিন্ন সীমান্তে প্রতিবাদ জারি করেছেন দেশের কৃষকরা। কেন্দ্রের সঙ্গে অষ্টম দফায় বৈঠক ও ফল প্রদান করতে পারেনি। এই বিষয়টি নিয়ে বাংলার কৃষকদের সুরক্ষা কর্মসূচির সূচনা করতে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজ্যের শস্য উৎপাদনে শীর্ষ জেলা বর্ধমান এ একগুচ্ছ কর্মসূচির সূচনা করেন নড্ডা৷ জেপি নাড্ডা বর্ধমানে নিজের রোড শো শুরু করেছেন ইতিমধ্যেই।

গেরুয়া শিবিরের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রোড শো তে জনসমুদ্রের মতো উচ্ছ্বাস দেখা গিয়েছে। তিনি নিজেই গোলাপের পাপড়ি ছড়িয়ে দিচ্ছেন তাদের সমর্থক, নেতা,কর্মীদের দিকে। হুডখোলা গাড়িতে তার সাথে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়(Mukul Roy) , রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং বিজেপি নেতা সুনীল মণ্ডল সহ অনেকে। প্রসঙ্গত উল্লেখ্য, জানা গিয়েছে, এই সভা উপলক্ষে প্রায় 15 হাজার গোলাপ ফুল নিয়ে এসেছে রাজ্যের গেরুয়া শিবির। সেই ফুলেই এই দিন বর্ধমান মাসি স্বাগত জানিয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি কে।

ক্লক টাওয়ার থেকে রোড শো শুরু করে এগিয়ে চলেছে কার্জন গেট এর পথে নাড্ডা। নিরাপত্তাজনিত কারণে এবং যাতে যানজটের সৃষ্টি না হয় সেই কারণে রাস্তা দূরত্ব কমিয়ে আনা হয়েছে। ১৭০ মিটারের রোড সেইদিন করবেন তিনি। তবে এই রোড শো এর পরেই সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতির। এরপরেই বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তিনি সাংবাদিক সম্মেলন সম্মেলন করবেন, বলে জানা গিয়েছে। তবে সেখানে কিছু পরিবর্তন আনা হবে নাকি সেই বিষয়ে এখনো কিছুই জানানো হয়নি পদ্ম শিবিরের পক্ষ থেকে। রাত ৯ টা ১৫ মিনিট নাগাদ কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে রাজধানীর দিকে রওনা দেবেন জেপি নাড্ডা।

প্রসঙ্গত উল্লেখ্য, বিধানসভা ভোটের আগেই জেপি নাড্ডা (J P Nadda) এবং অমিত শাহ (Amit Shah) প্রতিমাসেই বাংলা সফল আসবেন বলে গেরুয়া শিবিরের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল। ৯ ই জানুয়ারি নাড্ডা এলে, ৩০ জানুয়ারি আসছেন অমিত শাহ এই রাজ্যে। কৃষকদের সাথে এইদিন একটি সমাবেশ করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এমনটাই সূত্রের খবর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026