নিউজ

বড় ঘোষণা! এবার পুলিশকেও বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়া হবে

কলকাতা: এবার পুলিসকেও (Police) বিনামূল্যে করোনার টিকা (Corona Vaccine), রাজ্য সরকারের (State Govt) বড় ঘোষণা। এবার পুলিসকেও বিনামূল্যে করোনার টিকা দেওয়া হবে। মারণ করোনা ভাইরাসের (Coronavirus) বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসকদের পরই তাঁরা। মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়তে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে একের পর এক দৃষ্টান্তমূলক পদক্ষেপ করতে দেখা গিয়েছে কলকাতা-রাজ্য পুলিস প্রশাসনকে।

দিনের পর দিন একেবারে রাস্তায় নেমে লড়াই চালাচ্ছেন তাঁরা। প্রয়োজনে করেছেন কড়া পদক্ষেপও। এবার সেই পুলিসকেই সম্মান জানাতে রাজ্য সরকারের নয়া উদ্যোগ। রাজ্য পুলিসকর্মীদের কাছে এবার পৌঁছল ভ্যাকসিন-বার্তা।

জানা গিয়েছে,‘ফ্রন্টলাইন ওয়ারিয়র’ হিসাবে এবার পুলিসকর্মীরাও পেলেন রাজ্য সরকারের তরফে পাঠানো মেসেজ। শনিবার থেকেই কলকাতা ও রাজ্য পুলিসের কর্মীদের মোবাইলে রাজ্য সরকারের মেসেজ আসা শুরু করেছে। এই মেসেজে লেখা রয়েছে, “COVID-19 এর মোকাবিলায় একজন কোভিড যোদ্ধা হিসেবে আপনি যেভাবে মানুষের পাশে থেকে তাঁদের সেবা করেছেন, তাঁকে সম্মান জানিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে আপনার কাছে COVID-19 এর vaccine যথাসময়ে পৌঁছে দেওয়া হবে। আপনি ও আপনার পরিবার সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন।” মেসেজের শেষে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।

লালবাজার সূত্রে খবর, প্রায় দু’মাস ধরে পুলিসকর্মীদের সম্পর্কে সবরকম তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রত্যেক পুলিসকর্মীর নাম, ঠিকানা, জন্মতারিখ সংক্রান্ত তথ্য নেওয়া হয়েছে। সেই তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্যভবনে। তারপরই শনিবার থেকে শুরু হয়েছে পুলিশকর্মীদের মেসেজ পাঠানো।

এবার পুলিসকেও বিনামূল্যে করোনার টিকা, এ বিষয়ে লালবাজারে কর্মরত এক সাব-ইন্সপেক্টর বলেন, ‘দিনকয়েক আগে করোনা থেকে সুস্থ হয়েছি। এখনও রেস্টেই আছি। আজ সকালেই মোবাইলে দেখলাম রাজ্য সরকারের মেসেজ। ভাল লাগল। এখন অপেক্ষা করছি কবে ভ্যাকসিন পাব।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026