নিউজ

নতুন বছরে সরকারি কর্মচারীদের জন্য সুখবর, জানুয়ারিতেই দেওয়া হবে ৩ শতাংশ ডিএ

কলকাতা: নতুন বছরেই (New Year) রাজ্য সরকরি কর্মীদের জন্য সুখবর। ৩ শতাংশ হারে বাড়ল ডিএ (DA) বা মহার্ঘ্য ভাতা। বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছে রাজ্য সরকার (West Bengal Government)। এমনকি রাজ্যের যে সমস্ত কর্মীরা ২ লক্ষ টাকার বেশি বেতন পান তাঁরাও এই মহার্ঘ্য ভাতার আওতায় বলে জানানো হয়েছে সরকারের তরফে।

কিছুদিন আগেই তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারীদের এক সভায় মহার্ঘ ভাতার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ‘সরকারি কর্মীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা দিতে অতিরিক্ত খরচ হবে ২ হাজার ২০০ কোটি টাকা। কিন্তু সবদিক বিচার করে ৩ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ সেই মতো এবার বিজ্ঞপ্তি ঘোষণা করল রাজ্যের অর্থ দফতর।

সরকারে এই ঘোষণায় খুশির হাওয়া সরকারি কর্মচারিদের একাংশের মধ্যে। তবে এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে বামপন্থী কর্মচারি সংগঠন কো-অর্ডিনেশন কমিটি। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক বিজয়শঙ্কর সিং আগেই জানিয়েছিলেন যে, “২০১১ সালের পর থেকেই আমরা কেন্দ্রীয় হারে ডিএ পাই না। বছরে একটা করে ডিএ ঘোষণা হয়। ফলে প্রতি বছর বকেয়া ডিএ-র পরিমাণ বাড়তে থাকে। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার পরেও সেই বৈষম্য কাটেনি। এই মুহূর্তে অন্তত ২১ শতাংশ ডিএ বকেয়া। জানুয়ারিতে সেটা ২৪ শতাংশে পৌঁছবে। সেখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন মাত্র ৩ শতাংশ। এ ভাবে ভিক্ষের দানে চলতে পারে না।” তাঁর আরও অভিযোগ, “কেন্দ্রীয় সরকারি কর্মীরা তো বটেই, অন্যান্য রাজ্য সরকারের কর্মীরাও নিয়ম অনুযায়ী ডিএ পাচ্ছেন। শুধু পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা পাচ্ছেন না।” সেক্ষেত্রে সরকারে সিদ্ধান্তে তাঁরা খুশি নন বলে সাফ জানিয়ে দেন বিজয়শঙ্করবাবু।

প্রসঙ্গত,  ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে। কিন্তু সে ঘোষণা ছিল ডিএ হীন। এই পরিস্থিতি ক্ষোভ বাড়ছিল রাজ্য সরকারি কর্মীদের মধ্যে। রাজনৈতিক মহল মনে করছে, ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভের প্রভাব ভোট বাক্সে পড়তে পারে বলে হয়ত আশঙ্কা করেছিল শাসক দল তথা রাজ্য সরকার। আর সে কারণে কর্মীদের ক্ষোভ প্রশমনেই হয়ত এই ঘোষণা রাজ্যের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026