নিউজ

সাতসকালে রকেট হামলায় কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল

কাবুল: আজ, শনিবার সাতসকালেই একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। রকেট হামলায় কার্যত আতঙ্কের সৃষ্টি হয়েছে কাবুলে। জানা গিয়েছে, শহরের গ্রিন জোন অর্থাৎ যেখানে অধিকাংশ বিদেশী দূতাবাস রয়েছে, তার কাছেই এই বিস্ফোরণ ঘটেছে। এখনও পর্যন্ত পাওয়া খবরে বিস্ফোরণে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। কিন্তু ঘন জনবসতিপূর্ণ এলাকায় এই বিস্ফোরণ হওয়ায় মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে প্রবল।

আফগান সরকারের এক মুখপাত্র স্বীকার করেছেন, অন্তত ১৪টি রকেট হামলা হয়েছে৷ রাজধানী শহরের যে অংশে হামলা চালানো হয়েছে সেখানে বহু আন্তর্জাতিক সংস্থার দফতরও রয়েছে৷ ওই মুখপাত্র আরও জানিয়েছেন, আবাসিক এলাকা গুলিতেই রকেটগুলি আছড়ে পড়েছে৷ ফলে ক্ষয়ক্ষতি আশঙ্কা বাড়ছে৷ তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। গত কয়েক মাস ধরে আফগানিস্থানে জঙ্গি হামলার ঘটনা বেড়েই চলেছে। তালিবানদের সঙ্গে আফগানিস্তানের বৈঠক হওয়ার পরও কোনও সমাধানসূত্র মেলেনি। ইতিমধ্যেই বেশ কিছু ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে অসংখ্য গাড়ি এবং বহুতল বিস্ফোরণে ভষ্মিভূত হয়ে গিয়েছে। যার ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা এড়ানো যাচ্ছে না।

তালিবানদের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী ২০২১ সালের মাঝামাঝি সময়ে আফগানিস্তান থেকে নিজেদের সরিয়ে নেবে আমেরিকা। এমতাবস্থায় একের পর এক জঙ্গি হামলার ঘটনা আফগানিস্তান সরকারের রাতের ঘুম কেড়ে নিয়েছে। গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে রয়েছে আফগানিস্তানের রাজধানী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026