নিউজ

এবার আপনার হাতের মুঠোয় আসতে চলেছে সুন্দরবন

উত্তর ২৪ পরগনা: এবার আপনার হাতের মুঠোয় চলে আসতে পারে সুন্দরবন। জলপথকে যদি আপনি ভয় পান, তাহলে এবার জলপথ এড়িয়ে সড়কপথে আপনি পৌঁছতে পারেন আপনার পছন্দের গভীর অরণ্য সুন্দরবনে। আপনি সহজেই লেন্সবন্দি করতে পারবেন সেখানকার কুমির এবং দক্ষিণরায়কে। অবাক হচ্ছেন তো? ভাবছেন এটা কী করে সম্ভব? অসম্ভবকে সম্ভব করতে চলেছে রাজ্য সরকার। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। আর ঠিক তার আগেই ২২টি সেতুর মাধ্যমে জুড়ে দেওয়া হচ্ছে সুন্দরবনের একাধিক ব্লককে যাতে উপকৃত হবে সেখানকার স্থানীয় বাসিন্দারা।

করোনা পরিস্থিতির ফলেই রাজ্যে পর্যটনশিল্প কার্যত ধুঁকছে। যদিও পুজোর থেকে বা পুজোর পরে অনেক পর্যটকরাই পাহাড়ের দিকে ঢুকেছে। এমনকি দার্জিলিং, সিকিম ইত্যাদি জায়গায় পর্যটকরা ভিড় জমাচ্ছে। তবুও শীতের মরশুমে যেভাবে পর্যটন শিল্পে উন্নতি দেখা যায়, এ বছর তা দেখা যাচ্ছে না। আর তাই কোভিড আবহে পর্যটনশিল্পকে আরও চাঙ্গা করতে রাজ্য সরকার এই পদক্ষেপ নিতে চলেছে।

জানা গিয়েছে, ২২টি সেতুর মাধ্যমে সুন্দরবনের একাধিক ব্লককে জুড়ে দেওয়ার ফলে স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থান বাড়বে। এমনকি জলপথ ছাড়াও গাড়ির মাধ্যমে সুন্দরবনের সেইসব ইন্টেরিয়ার জায়গায় পৌঁছে যাওয়া সম্ভব হবে, যেখানে এতদিন যাওয়া সম্ভব ছিল না। ফলে গতি আসবে পর্যটনশিল্পে, এমনটাই মনে করছে রাজ্য সরকার।

সুন্দরবনকে মূলত জলপথকেন্দ্রিক ভ্রমণ স্থান বলা হয়। আর তাই জলপথ নির্ভরশীল হওয়াকে কমানোর লক্ষ্যে সড়কপথে জোর দিতে চাইছে রাজ্য। সেতুগুলির মাধ্যমে জুড়ে ফেলা হবে কাকদ্বীপ-পাথরপ্রতিমা, বাসন্তী-গোসাবা, নামখানা-কাকদ্বীপ, জয়নগর-মথুরাপুর, হাড়োয়া-বারাসাত। জানা গিয়েছে, নির্মীয়মাণ এই ২২টি সেতুর মধ্যে ১২টি বড় সেতু এবং ১০টি ছোট সেতু তৈরি করা হবে। সব মিলিয়ে যে সকল পর্যটকরা ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবনে ভিড় জমায় প্রতি বছর, তাদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত যথেষ্ট ফলপ্রসূ এবং সুবিধাজনক হবে বলেই মনে করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026