খেলা

ছয় মেরে নুতুন রেকর্ড গড়লেন রোহিত, জানুন ঝুলিতে কয়টি ছয় রয়েছে

আইপিএল ক্রিকেটে ২০০ টি ছয় মারার রেকর্ড গড়লেন ভারতের বিস্ফোরক ওপেনার রোহিত শর্মা। আক্রমণাত্মক ব্যাটিং করার জন্য হিটম্যান নামে পরিচিত তিনি। এবারের আইপিএল এর প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হারার পর বুধবার কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয় রোহিতের মুম্বাই। ওই ম্যাচেই এই রেকর্ড স্পর্শ করেন রোহিত।

দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্বের অধিকারী হলেন তিনি। এর আগে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এই মাইলস্টোন ছুঁয়েছেন। তাঁর নামের পাশে আছে ২১২ টি ছয়। তবে পুরো লিস্টে তিন নাম্বারে রয়েছেন ধোনি। এই লিস্টের প্রথম ও দ্বিতীয় স্থানে আছেন যথাক্রমে ক্যারিবিয়ান জায়েন্ট ক্রিস গেইল এবং এবি ডিভিলিয়ার্স। গেইল ১২৪ ইনিংসে ৩২৬ টি ছয় মেরেছেন। আর ডিভিলিয়ার্স মেরেছেন ২১৪ টি ছয় ১৪৩ ইনিংস খেলে।

রোহিত শর্মা ১৮৫ ইনিংসে খেলে এই রেকর্ড স্পর্শ করেন। আজকের খেলায় তিনি ৫৪ বলে ৮০ রান করেন ৬ টি ছয়ের সহযোগে।খেলার শেষ পর্যন্ত তার মোট ছয়ের সংখ্যা দাঁড়ায় ২০১ টি। তাঁর ঠিক পরেই রয়েছেন মিস্টার আইপিএল নামে পরিচিত সুরেশ রায়না।এবং বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাঁরা দুজনে যথাক্রমে ১৯৪ ও ১৯০ টি ছয় মেরেছেন।

Anirban Kundu

Recent Posts

KKR Captain Rahane: ‘আমাকে হিংসে করেন, খেলা বোঝেন না!’ — হারের পর বিস্ফোরক কেকেআর অধিনায়ক

কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…

April 3, 2026

২০২৭-এ ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন B28! গতি, রুট ও ফিচার জানলে চমকে যাবেন

ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…

April 3, 2026

ফের বকেয়া DA দেওয়া শুরু করবে রাজ্য, এবার কারা পাবেন?

ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…

April 3, 2026

পেট্রোলের খরচে ব্রেক! এক চার্জে ৭০ কিমি— USB-সহ ঝড় তুলছে Zelio X Men Plus 2026

ভারতের বাজারে পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, তাতে মধ্যবিত্তের পকেটে চাপ পড়া স্বাভাবিক। এই পরিস্থিতিতে যাতায়াতের…

April 3, 2026

১৮ কোটির তারকার জন্য কড়া শর্ত KKR-এর! ফিটনেস টেস্ট পাস করলেই ফিরবেন পাথিরানা

১৮ কোটির তারকা, কিন্তু দলে ফিরতে গেলে মানতে হবে কঠোর শর্ত। কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর…

April 3, 2026

‘কণ্ঠরোধ’ অভিযোগে সরব রাঘব চাড্ডা! আপে বাড়ছে অন্দরের দ্বন্দ্ব?

ফের একবার শিরোনামে আম আদমি পার্টি। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরানোকে কেন্দ্র…

April 3, 2026