ক্রিকেট

টেস্ট সিরিজের আগে খারাপ খবর ক্রিকেট প্রেমীদের জন্য, অস্ট্রেলিয়া সফর অনিশ্চিত রোহিত এবং ইশান্তের

অনেক বিতরকের পরে যখন ভারতীয় ক্রিকেট তারকা রোহিত শর্মাকে টেস্ট টিমের জন্য সিলেক্ট করা হয়েছিল তখন আপামর ভারতীয় ক্রিকেটপ্রেমীরা হাফছেড়ে বেঁচে ছিলেন। কিন্তু, তাদের সেই আশা সম্ভবত এবারে অসম্পূর্ণই থেকে যাচ্ছে। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, টেস্ট টিমের জন্য এখনও অনিশ্চিত রোহিত শর্মা এবং ইশান্ত শর্মা। রোহিত এবং ইশান্ত টেস্ট টিমের জন্য পূর্ণ ফিট হয়ে ওঠার চেষ্টা করছিলেন বেশ কিছুদিন ধরে। তাদেরকে দেখা গিয়েছিল এনসিএ একাডেমিতে অনুশীলন করার জন্য। কিন্তু সূত্রের খবর তারা দুজনে এখনো ফিট হতে পারেননি।

বিসিসিআইয়ের তরফ এ জানানো হয়েছিল, দুই তারকা ক্রিকেটারের ফিটনেস এর উপর সম্পূর্ণ রুপে নজর রাখবে বোর্ড। তারপরে, সম্পূর্ণ ফিট হলে তাদের দুজনকে বর্ডার গাভাস্কার ট্রফির জন্য নির্বাচিত করা হবে। কিন্তু, এখনো পর্যন্ত তারা দুজনে ফিট হয়ে ওঠেননি। তাই বর্তমানে তাদের দুজনকে বাদ দিয়ে টেস্ট সিরিজের পরিকল্পনা শুরু করেছে টিম ইন্ডিয়া।

এনসিএ একাডেমী থেকে দুজনের ফিটনেস রিপোর্ট বোর্ডের কাছে পাঠানো হয়েছিল। সেই ফিটনেস রিপোর্টে উঠে এসেছে, তারা দুজনেই টেস্ট খেলার জন্য সম্পূর্ণ তৈরি নন। এই কারণে ভারতীয় নির্বাচকরা তাদের দুজনকে বাদ দিয়ে টিম তৈরি করার পরিকল্পনা করছে। আর কিছুদিনের মধ্যে হয়তো আনুষ্ঠানিকভাবে তাদের দুজনের ফিটনেস রিপোর্ট সামনে আনা হবে।

শুধুমাত্র, এই রিপোর্ট না, ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রীও কার্যত জানিয়ে দিয়েছেন যে তারা দুজন টেস্ট সিরিজ খেলতে পারবেন না। যদি তাদেরকে টেস্ট খেলতে হত, তাহলে আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে তাদেরকে অস্ট্রেলিয়াতে পৌঁছতে হত। কিন্তু সেই আশায় জল ঢেলে দিল এনসিএ এর রিপোর্ট।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট এর টিম সাজাতে বর্তমানে বেশ চাপের মুখে পড়তে হচ্ছে ভারতীয় সিলেক্টরদের। সন্তান জন্মের জন্য বিরাট কোহলি অস্ট্রেলিয়া থেকে প্রথম টেস্ট খেলার পরেই ফিরে আসছেন ভারতে। আবার, রোহিত শর্মা টেস্ট টিমে থাকতে পারছেন না। অন্যদিকে টেস্ট স্কোয়াডের জন্য ভারতের অন্যতম প্রধান পেস অস্ত্র ইশান্ত শর্মাও ছিটকে গিয়েছেন। ফলে, কার্যত স্পষ্ট, এইবারের বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজে বেশ অনেকটা অ্যাডভান্টেজ থাকবে টিম অস্ট্রেলিয়ার কাছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026