রাজ্য

বাংলায় কেবল তিনটি শিল্প; চপ, ঢপ এবং বোমা, মমতাকে কটাক্ষ লকেটের

বাঁকুড়া থেকে কার্যত ২১ এর নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে শাসক শিবির। উপস্থিত ছিলেন শাসক দলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও। সেখান থেকে সমস্ত বিরোধীদের একযোগে আক্রমণ করেন দলনেত্রী। এইদিন প্রচারে তৃণমূল কংগ্রেসকে ত্যাগী এবং কংগ্রেসকে ভোগী বলে কটাক্ষ করেন তিনি। অন্যদিকে এই কথার পরিপ্রেক্ষিতে মমতা সরকারকে এইদিন পাল্টা কটাক্ষ করেন বিজেপির নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

বুধবার পূর্ব মেদিনীপুরের মেচেদার রেল ময়দানে সভা করে গেরুয়া শিবির। সেখানে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয় সমেত বহু নেতা নেত্রী। উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায় এবং শঙ্কুদেব পাণ্ডাও। সেই সভা থেকেই মমতা সরকারকে উদ্দেশ্য করে বাক্যবাণ ছুঁড়ে দেন লকেট। সভায় তিনি বলেন,”ঘূর্ণিঝড় আমপানের ত্রাণ চুরি করা, চাল ডাল চুরি করা তৃণমূল সরকার নাকি ত্যাগী। বাংলায় ঘরে ফেরার সময় শ্রমিক দের দেখে স্পষ্ট হয়েছে বঙ্গের কর্মসংস্থানের অবস্থা। বাংলায় কাজ নেই বলেই মানুষ নিজের ঘর ছেড়ে কাজের জন্য অন্য জায়গাতে যাচ্ছে। বাংলায় শুধু তিনটে শিল্প রয়েছে। চপ-ঢপ এবং বোমা।”

অন্যদিকে বাংলায় নারী সুরক্ষা নিয়েও রাজ্য সরকারের তীব্র অলোচনা করেছেন বিজেপি নেত্রী। রাজ্যের একের পর এক ঘটে চলা খুব এবং ধর্ষণের ঘটনাকে তুলে ধরে এইদিন সরকারের বিরুদ্ধে এক হাত নেন তিনি। মুর্শিদাবাদের আল কায়দা জঙ্গি যোগের ঘটনা তুলে ধরে লকেট বলেন,”বাংলায় সন্ত্রাস দমন ও সঠিক ভাবে করতে পারেনি রাজ্য সরকার। একুশের ভোটের পড়ে তৃণমূল দলে কেবল দুই জন থাকবে। পিসি আর ভাইপো। অন্যদিকে ২১ এ সোনার বঙ্গ গড়বে বিজেপি।” এইদিন এমনটাই প্রতিশ্রুতি দেন বিজেপি নেত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026