খেলা

IND vs WI: হেরেই মেজাজ হারালেন রোহিত শর্মা, তার ক্ষিপ্ত দৃষ্টি পড়ল একাধিক ক্রিকেটারের উপর

গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে একরকম লজ্জাজনকভাবে পরাজয় ঘটছে টিম ইন্ডিয়ার। আর এই বিষয় নিয়ে যে অধিনায়ক রোহিত শর্মা একদমই সন্তুষ্ট নন তা বোঝা গেছে তার মন্তব্যে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে লজ্জাজনকভাবে হারার পর অধিনায়ক রোহিত শর্মা ভারতীয় ব্যাটসম্যানদের এক হাতে নিয়েছেন।

ম্যাচ হারার পর অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘প্রথমত আমরা খুব কম স্কোর করেছিলাম। বোর্ডে খুব বেশি রান ছিল না। যদিও পিচ ব্যাটিংয়ের জন্য একদম উপযুক্ত ছিল। এটা মানতেই হবে। বলতে গেলে একরকম ভাবে আমাদের ব্যাটিং বিপর্যয় ঘটেছে। দলের জন্য কারোর ব্যাট থেকে লম্বা ইনিংস আসেনি। আমরা বোলারদের জন্য লড়াই করার মতো রান সংগ্রহ করতে পারেনি। এ কথা স্বীকার করে নিতেই হবে, গতকাল পরাজয়ের পেছনে আমাদের ব্যাটিং ব্যর্থতাই দায়ী।’

তবে ম্যাচের শেষ ওভারে আভেশ খানকে দিয়ে বোলিং করানোর ব্যাপারে প্রশ্ন উঠলে রোহিত শর্মা বলেন, ‘এমন পরিস্থিতিতে তরুণদের সুযোগ দেওয়া উচিত। আমরা জানি ভুবি আমাদের জন্য কী করে। বিগত কয়েক বছর ধরে তিনি তা করে আসছেন। তবে এবার আভেশ খান কিংবা আরশদীপের মতো তরুণ ক্রিকেটারদের সেই দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার সময় এসেছে। আপনি তাদের সুযোগ না দিলে কখনোই বুঝতে পারবেন না,কার মধ্যে কি প্রতিভা লুকিয়ে রয়েছে।’

ম্যাচের প্রসঙ্গে বলতে গিয়ে রোহিত শর্মা আরও বলেন,’ আমি বোলারদের পারফরম্যান্সে খুশি। আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে।’ আপনাদের জানিয়ে রাখি, গতকাল ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাটিং করে মাত্র ১৩৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ১৩৯ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেই ৫ উইকেট হাতে রেখে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ক্যারিবিয়ানরা। বর্তমানে ভারত ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ১-১ ব্যবধানে সমতা বজায় করছে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026