পলিটিক্স

তৃণমূল নেতা-নেত্রী সহ শ’খানেক নাম জমা দিয়েছি, অমিতের সঙ্গে সাক্ষাতের পর দাবি শুভেন্দু অধিকারীর

আগামী ৭ আগস্ট নীতি আয়োগ এর বৈঠকে যোগ দেওয়ার জন্য দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই দিল্লি গিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজধানীতে পৌঁছেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী নিজেই।

বৈঠক শেষ করে বেরিয়ে এসে শুভেন্দু অধিকারী বললেন, “তৃণমূল নেতা-নেত্রীসহ ১০০ জনের নাম জমা দিয়েছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। চার বিধায়কের লেটার প্যাডসহ বিভিন্ন তথ্য প্রমান জমা দিয়েছি।” বৈঠকের পর অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি আরো বলেছেন, “আমি একশোর বেশি বিধায়ক এবং তৃণমূল তালিকারের নাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়েছি। এরা বাংলায় ঘুষের চক্র চালিয়েছে এবং তার নাম করে টাকা তুলেছে।”

অন্যদিকে শুভেন্দুর এই দাবি ঘিরে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি বলেছেন, উনি যে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে দেখা করতে গিয়েছেন তার দলের বাকি লোকেরা কি জানে এটা? জানা যাচ্ছে দিল্লি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর আলাদা করে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। বিরোধীদের অভিযোগ বাংলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সক্রিয় হয়ে ওঠার কারণে গোপন বোঝাপড়া করার জন্য দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে আজ অমিত শাহের সঙ্গে বৈঠকের পরে আগামীকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে পারেন শুভেন্দু অধিকারী। বৈরাগের পর দিল্লিতে আলাদা করে আলোচনায় বসবেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। অমিত শাহ এর কাছে তৃণমূল নেতৃত্বের এই তালিকা প্রকাশের পর তদন্ত কোন দিকে গড়াবে এখন সেই দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026