খেলা

MI Vs RCB: কোহলিদের বিপক্ষে আজ মাঠে নামবেন ‘ডাকম্যান’ রোহিত! ‘শূন্য’ কাটাতে মরিয়া ভারতীয় অধিনায়ক

আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দলের অধিনায়কের মাথায় এখন সবচেয়ে লজ্জা জনক রেকর্ড বিদ্যমান। কথাটি শুনে অবাক হচ্ছেন? আপনার কাছে অবাস্তব মনে হলেও আইপিএলের ইতিহাসে সবচেয়ে লজ্জা জনক রেকর্ডটি রয়েছে ভারতীয় অধিনায়ক তথা মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার অধীনে। আমরা আপনাদের এই নিবন্ধে জানিয়ে রাখি, আইপিএলের ইতিহাসে তার নামেই রয়েছে এমন একটি লজ্জার রেকর্ড যেটি কখনোই কোন ব্যাটসম্যান করতে চাইবে না।

চলতি আইপিএল খেলতে নামার পর রোহিত শর্মার সাথে এই লজ্জার রেকর্ডটি ভাগ করে নিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার মনদীপ সিং। তবে চলতি আইপিএলে টানা দুই ম্যাচে ‘গোল্ডেন ডাক’ পাওয়ার পর মনদীপ সিংকে পেছনে ফেলেছেন তিনি। বর্তমানে আইপিএলের ইতিহাসে তিনিই একমাত্র ব্যাটসম্যান, যার নামের পাশে ১৬টি ‘গোল্ডেন ডাক’ রয়েছে। ফলে আজ শক্তিশালী রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামার পূর্বে ক্রিকেটপ্রেমীদের ট্রলের শিকার হচ্ছেন তিনি।

আমরা যদি আপনাদের আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ‘গোল্ডেন ডাক’ পাওয়া ক্রিকেটারের নাম বলি, সেক্ষেত্রে এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন রোহিত শর্মা। যার অধীনে সর্বমোট ১৬ বার ‘গোল্ডেন ডাক’ পাওয়ার লজ্জার রেকর্ড রয়েছে। এদিকে চলতি বছর রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নিজের ক্যারিয়ারের ১৫ তম ‘গোল্ডেন ডাক’ পেয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন মনদীপ সিং। পাশাপাশি তালিকার তৃতীয় স্থানে থাকা দীনেশ কার্তিক গোল্ডেন ডাক পেয়েছেন মোট ১৪ বার। তবে এই তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ভারতের একাধিক তারকা ক্রিকেটার। সর্বাধিক ১৩ বার ‘গোল্ডেন ডাক’ পেয়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন অজিঙ্কা রাহানে, অম্বাতি রায়ডু, হরভজন সিং, পীযূষ চাওলা এবং অক্ষর প্যাটেল।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026