খেলা

MS Dhoni: ‘আরও একটা বছর IPL খেলবেন ধোনি!’ জল্পনা উস্কে দিলেন সুরেশ রায়না

ভারতীয় প্রিমিয়ার লিগের মেগা আসর বর্তমানে জমে উঠেছে। ইতিমধ্যে আইপিএলের ১৬তম আসরে প্রত্যেকটি দল অর্ধেকের বেশি ম্যাচ খেলে ফেলেছে। দিন যত গড়াচ্ছে, চলতি আইপিএলে পয়েন্টস টেবিলের হিসাব ততই কঠিন হয়ে পড়ছে। ইতিমধ্যে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে গুজরাট টাইটান্স আইপিএলে প্রথম দল হিসেবে সুপার ফোরে জায়গা করে নিয়েছে। তবে বাকি তিনটি স্থানের জন্য লড়াই করছে ৯টি দল।

তবে চলতি আইপিএলে সবচেয়ে বেশি যে দৃশ্যটি ক্রিকেটপ্রেমীদের নজরে এসেছে সেটি হল চেন্নাই সুপার কিংসের অগণিত সমার্থক। এখনও পর্যন্ত চেন্নাই সুপার কিংস যে কটি স্টেডিয়ামে খেলতে নেমেছে সেখানে শুধুমাত্র হলুদের ঝড় দেখা গেছে। আর এর পেছনে প্রধান কারণ হলো, বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে এটাই মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএলের আসর। এরপর ক্রিকেট জগত থেকে সম্পূর্ণভাবে অবসর নেবেন ভারতের তারকা অধিনায়ক।

লখনউয়ের বিপক্ষে খেলতে নামার পূর্বে নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার ড্যানি মরিসন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির উদ্দেশ্যে প্রশ্ন করেন, এটাই তার ক্যারিয়ারের শেষ আইপিএল কি না? এই প্রশ্নের জবাব অতি কৌশলের সাথে দেন মাহি। তিনি বলেন, আপনি মনে করছেন কি এটাই আমার শেষ আইপিএল? মহেন্দ্র সিং ধোনির এমন কথায় উচ্ছ্বাসে ফেটে পড়েন গ্যালারিতে বসে থাকা ক্রিকেট প্রেমীরা।

তবে এবার সেই আগুনে ঘি ঢেলে দিলেন মহেন্দ্র সিং ধোনির সবচেয়ে প্রিয় বন্ধু তথা ভারতীয় ক্রিকেটের অন্যতম তারকা ক্রিকেটার সুরেশ রায়না। লখনউয়ের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পর তিনি মহেন্দ্র সিং ধোনির সাথে সাক্ষাৎ করেন। পরে জিও টিভিতে খেলা সম্প্রচার অনুষ্ঠানে তিনি বলেন,’চলতি আইপিএলের আপাতত শিরোপা জয় করতে চান মহেন্দ্র সিং ধোনি। এরপর তিনি আগামী আইপিএল খেলার পরিকল্পনা করবেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026