নিউজ

West bengal weather: বৃষ্টি নয় বরং তাপ আনছে মোকা, কবে থেকে আবার ভিজবে পশ্চিমবঙ্গ? জানিয়ে দিল হাওয়া অফিস

ঘূর্ণিঝড় মোকা নিয়ে এবার দুর্যোগের আশঙ্কার মাঝে রাজ্যে আবার তাপপ্রবাহের সতর্কতা জারি করল মৌসম ভবন। সোমবার তাদের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে মঙ্গলবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাপমাত্রা আবারো ছাড়িয়ে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস এর গণ্ডি। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত্য থেকে তৈরি নিম্নচাপ ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে মঙ্গলবার। তারপর সাগরে জন্ম নেবে ঘূর্ণিঝড় মোকা। তবে এই ঘূর্ণিঝড় এর আগে বাংলায় কয়েক ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে মৌসম ভবন।

মৌসম ভবন সূত্রে খবর, উত্তর-পশ্চিম দিক থেকে রাজ্যে এই মুহূর্তে প্রচুর পরিমাণে শুষ্ক বাতাস প্রবেশ করছে এবং সেই কারণে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগে বাংলায় তাপমাত্রা বাড়তে শুরু করেছে। পাশাপাশি নিম্নচাপ থাকলেও ঘূর্ণিঝড় স্থলভাগ থেকে টেনে নিচ্ছে জলীয় বাষ্প। নতুন করে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে বেশ কিছু জায়গায়। আগামী কয়েক দিন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমের মতো পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে জেলাগুলিতে তীব্র গরম অনুভূত হবে। বৃহস্পতিবার এর আগে রাজ্যে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।

ঘূর্ণিঝড় মোকার প্রভাবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে। জানানো হয়েছে এই দ্বীপে তুমুল বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এর সাথেই ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং কোথাও কোথাও হাওয়ার বেগ ৮০ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026