বিনোদন

চোখের কোণে জল, একা রয়ে গেলেন রোশন, পোস্ট করলেন নতুন ভিডিও

কিছুদিন আগেই অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti chatterjee)-এর প্রাক্তন  স্বামী রোশন সিং (Roshan singh) পরিবারের সঙ্গে তাঁর নিউ ইয়ার পার্টির হাসিখুশি ছবি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে।  এবার পার্টি শেষ হতেই রোশনের আবার মনে পড়ে গেছে শ্রাবন্তীর কথা। তাছাড়া অনেকদিন ইমোশনাল ভিডিও করে খবরের শিরোনামেও আসা হয়নি।  তাই এবার রোশন রীতিমত চোখে গ্লিসারিন দিয়ে জল এনে একটি ইন্সটাগ্রাম রিল তৈরী করে শেয়ার করেছেন।  ভিডিওতে রোশন ইঙ্গিত দিয়েছেন, তিনি একা হয়ে গেছেন।  যথারীতি নেটিজেনরা তাঁকে সান্ত্বনা দিয়েছেন এবং শ্রাবন্তীকে ‘অ্যান্টি হিরোইন’ সাজিয়ে দিয়েছেন। গত বছর  রোশন একটি ইন্সটাগ্রাম স্টোরি শেয়ার করেছিলেন যেখানে ভিড়ের মধ্যে সবাই নিজের সঙ্গীকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকলেও একজন যুবক দাঁড়িয়ে আছে সম্পূর্ণ একাকী। সে নিজেই নিজেকে হাত দিয়ে জড়িয়ে ধরে রয়েছে। এই ছবির উপর রোশন লিখেছিলেন, এটা তাঁর অবস্থা। রোশন নিজেকে ক্রমশ ‘লাফিং স্টক’ করে তুলেছেন। কখনও তিনি শ্রাবন্তীকে পরোক্ষভাবে সোশ্যাল মিডিয়ায় অপমান করেন। আবার কখনও নিজের অসহায়তা তুলে ধরে শ্রাবন্তীর কাছে ফিরে যেতে চান। নেটিজেনদের একাংশ মনে করছেন রোশন ‘সাইকো’।

কিছুদিন আগে হঠাৎ দেখা যায় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ইন্সটাগ্রামে তাঁর পার্সোনাল প্রোফাইল থেকে স্বামী রোশনের সমস্ত ছবি ও ভিডিও ডিলিট করে দিয়েছেন।  এরপর আগুনে ঘি ঢেলে শ্রাবন্তীর স্বামী রোশন জানিয়েছেন পুজোর বেশ কিছুদিন আগে থেকেই তিনি ও শ্রাবন্তী আলাদা থাকতে শুরু করেছেন।  শ্রাবন্তী তাঁর ছেলে অভিমন্যু(Abhimanyu)-এর সাথে বাইপাসের ধারে নিজের ফ্ল্যাটে থাকছেন।  রোশন ফিরে গিয়েছেন নিজেদের পারিবারিক ফ্ল‍্যাটে।  এই ঘটনা নিয়ে শ্রাবন্তীকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে, রোশনের মা খুব অসুস্থ হয়ে পড়েছেন। এই কারণে রোশন এখন মায়ের সঙ্গে রয়েছেন।  দাম্পত্য সম্পর্ক ভাঙনের খবরকে শ্রাবন্তী গুজব বলে উড়িয়ে দেন।  কিন্তু এর পরেই রোশন ও শ্রাবন্তী দুজনে দুজনকে ইন্সটাগ্রামে আনফলো করে দেন।  এমনকি রোশন নিজের ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে শ্রাবন্তীর সমস্ত ছবি ও ভিডিও ডিলিট করে দেন।  কিন্তু শ্রাবন্তী ইন্সটাগ্রামে তাঁর অফিসিয়াল প্রোফাইলে রোশনের সঙ্গে কিছু সুন্দর মুহূর্তের ছবি এখনও রেখেছেন।  তবে সম্প্রতি শ্রাবন্তী ইন্সটাগ্রামে তাঁর প্রোফাইলের কমেন্ট সেকশন লিমিটেড  করে দিয়েছেন।  তিনি জানিয়েছেন, তাঁর ও রোশনের মনোমালিন্যের খবর সামনে আসতেই নেটিজেনদের একাংশ শ্রাবন্তীকে কটু মন্তব্য করা শুরু করেছেন।  স্টার হলেও দিনের শেষে শ্রাবন্তী একজন মানুষ।  তিনি বিনা দোষে এভাবে তাঁর সম্মান ধুলোয় মিশিয়ে দিতে পারেননি।  এই কারণে তাঁর মনে হয়েছে কমেন্ট সেকশন লিমিটেড  করে দেওয়ার সিদ্ধান্ত ঠিক।  নেটিজেনদের একাংশ এই ঘটনায় রুষ্ট হলেও আপাতত শ্রাবন্তীর কানে তাঁদের রোষপূর্ণ মন্তব্য পৌঁছাচ্ছে না।

শ্রাবন্তীর এটি তৃতীয় বিয়ে।  এর আগে দূরদর্শনে সিরিয়ালে অভিনয় করার সময় তাঁর সঙ্গে আলাপ হয়েছিল উঠতি পরিচালক রাজীব বিশ্বাস (Rajib Biswas)-এর।  মাত্র আঠেরো বছর বয়সে  রাজীব বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী।  রাজীব ও শ্রাবন্তীর একমাত্র পুত্রসন্তান অভিমন্যুর জন্মের পর শ্রাবন্তী আবার ফিল্মে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন।  কিন্তু এরপর রাজীবের সাথে তাঁর পারিবারিক অশান্তি শুরু হয়। একসময় শ্রাবন্তী রাজীবের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন। ফলে শ্রাবন্তী ও রাজীবের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।  এরপর উঠতি মডেল কৃষ্ণ বিরাজ(krishna viraj)-কে বিয়ে করেন শ্রাবন্তী।  কিন্তু বিয়ের এক বছরের মধ্যে তাঁদের ডিভোর্স হয়ে যায়।  এরপর শ্রাবন্তীর জামাইবাবুর সূত্রে শ্রাবন্তী ও রোশনের আলাপ হয় যা ক্রমশ প্রেমে পরিণত হয়।  গত বছর অমৃতসরে তাঁরা দুজনে বিয়ে করেন।  এই বছর এপ্রিল মাসে শ্রাবন্তী ও রোশনের বিয়ের এক বছর পূর্ণ হয়েছে। ঘটা করে বিবাহবার্ষিকী পালনের ইচ্ছে থাকলেও করোনা অতিমারীর কারণে তা বাতিল করেন রোশন ও শ্রাবন্তী।  এর কিছুদিন পরেই শ্রাবন্তী ও রোশনের সম্পর্কে চিড় ধরে।  তবে রোশনের জিমের উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রাবন্তী।

কিছুদিন আগেই শ্রাবন্তীও নিজের নতুন জিম ‘দি ফিটনেস এম্পায়ার’-এর উদ্বোধন করেছেন।  সম্প্রতি ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করে শ্রাবন্তী সবাইকে জিমে গিয়ে ওয়ার্কআউট করে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার পরামর্শ দিয়েছেন।  ‘দি ফিটনেস এম্পায়ার’ নিয়ে যথেষ্ট উত্তেজিত শ্রাবন্তী।  তিনি বলেছেন, এই প্রথম নিজের চেষ্টায় কিছু করতে পেরে যথেষ্ট ভালো লাগছে তাঁর।  ‘দি ফিটনেস এম্পায়ার’কে শ্রাবন্তী তাঁর দ্বিতীয় সন্তান বলেছেন।  আপাতত শ্রাবন্তী ফিল্মের শুটিং-এর জন্য সিকিমে রয়েছেন।  এই মুহূর্তে নিজের কেরিয়ার ও ‘দি ফিটনেস এম্পায়ার’ নিয়ে তুমুল ব্যস্ত রয়েছেন ‘টলি কুইন’ শ্রাবন্তী।

Anirban Kundu

Recent Posts

অষ্টম পে কমিশনের নতুন আপডেট, ন্যূনতম বেতন বাড়িয়ে ৬৫ হাজার করার দাবি

সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় আপডেট সামনে এল। মঙ্গলবার পুনেতে মহারাষ্ট্র ওল্ড পেনশন অর্গানাইজেশনের…

May 7, 2026

১৫ তারিখ থেকে চিংড়িঘাটায় শুরু কাজ, পালাবদলের পর শহরের মেট্রো প্রকল্পে গতির আশা

কেন্দ্র ও রাজ্যে একই দল ক্ষমতায় আসার পর কলকাতার মেট্রো ও রেল প্রকল্পে নতুন গতি…

May 7, 2026

এক রিচার্জেই ৩৬৫ দিন! Jio দিচ্ছে 2.5GB ডেটা ও JioHotstar

দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা Jio তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটি দীর্ঘমেয়াদি ও বাজেট-ফ্রেন্ডলি…

May 7, 2026

ব্রিগেডে বিজেপির শপথের দিন কেমন থাকবে আবহাওয়া? ঝড়-বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

কলকাতার আবহাওয়ার খামখেয়ালিপনা এখন প্রায় নিত্যসঙ্গী। দিনের বেলায় তীব্র গরম আর বিকেল গড়াতেই দফায় দফায়…

May 7, 2026

টানা তিন হারে ধাক্কা পাঞ্জাবে! কেকেআরের প্লে অফ স্বপ্নে বড়সড় দুঃসংবাদ

কয়েকদিন আগেও চলতি আইপিএলের একমাত্র অপরাজিত দল হিসেবে পয়েন্ট টেবলের শীর্ষে ছিল পাঞ্জাব কিংস। কিন্তু…

May 7, 2026

PM Shri Scheme: বাংলার স্কুল পড়ুয়ারাও পাবে পিএম শ্রী প্রকল্পের সুবিধা, উদ্যোগ নিচ্ছে কেন্দ্র

পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে দ্রুত পিএম শ্রী প্রকল্প চালুর জন্য উদ্যোগী কেন্দ্র। খুব শীঘ্রই দুই রাজ্যের…

May 7, 2026