আবার কেন্দ্রের উদ্দেশ্যে চড়া সুরে আক্রমণ শানাল রাজ্যের শাসক শিবির। এইদিন তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠকে মন্ত্রী শশী পাঁজা(Shashi Panja) রেলের বেসরকারিকরণের বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন। কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার অভিযোগে তোপ দাগলেন মন্ত্রী।
শশী পাঁজা অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) রেলমন্ত্রী থাকার সময় যে সমস্ত প্রকল্প নিয়েছিলেন, সেই সব প্রকল্পের জন্য কেন্দ্র টাকা দিচ্ছেনা। অন্যদিকে তেমনই অহেতুক বিলম্ব করছে চালু করতে। তৃণমূল নেত্রী রেলমন্ত্রী থাকাকালীন রেলের যে উন্নয়ন হচ্ছিল তা এখন থমকে গিয়েছে। রেলের আর্থিক কাঠামো ভেঙে গিয়েছে। পুরোপুরি ভাবে নষ্ট হয়ে গিয়েছে রেলের আর্থিক কাঠামো। রেল বাজেটও তুলে দিচ্ছে এখনকার সরকার। রেল ব্যবস্থা দেশের ঐতিহ্য। আর সেই রেল বেসরকারি হাতে চলে যাচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, বাংলায় আসন্ন বিধানসভা ভোট। এইবার ভোটে বাংলা বিজয়ের টার্গেট নিয়েছে পদ্ম শিবির। সেই লক্ষপূরণে কোমর বেঁধে ময়দানে নেমেছে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব। প্রতি দফায় দফায় এই রাজ্যে আসছেন একের পর এক কেন্দ্রীয় নেত্রী। কখনও এই রাজ্যে দেখা যাচ্ছে গেরুয়া শিবিরের সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে পালটা গুঁটি সাজাচ্ছে রাজ্যের শাসক শিবিরও। বিভিন্ন বিষয়কে নিয়ে একের পর এক তোপ দাগছেন তথা কড়া আক্রমণ করছেন তৃণমূল নেতা নেত্রীরা। সব মিলিয়ে নির্বাচনী নির্ঘণ্ট চূড়ান্ত হওয়ার আগে থেকেই শীতের মাঝে বাংলায় চড়ছে পারদ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…