বিনোদন

কাছে নেই স্ত্রী, শ্রাবন্তীকে ছাড়া কার সাথে সময় কাটাচ্ছেন রোশন, দেখুন সেই ছবি

টলিটাউন আপাতত সরগরম হয়ে উঠেছে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও তাঁর স্বামী রোশনের দাম্পত্য ভাঙনের খবর নিয়ে। এর মধ্যেই রোশন পোস্ট করলেন তাঁর পোষ্যর সঙ্গে একটি ছবি। ছবিটি রোশন পোস্ট করতেই হুহু করে তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। ছবিটিতে রোশনের সঙ্গে তাঁর পোষ্য কুকুরকে দেখা যাচ্ছে। এর আগেও একটি কুকুরছানার সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশন দিয়ে রোশন লিখেছিলেন, এর মতো বিশ্বস্ত সঙ্গী কেউ হয় না। অপরদিকে শ্রাবন্তী রোশনের সঙ্গে তাঁর সমস্যার ব্যাপারে মুখ না খুললেও রোশন মাঝেই শ্রাবন্তীকে ঠেস দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করেন । রোশনের ছড়ানো আগুনের আঁচ এবার শ্রাবন্তীর কেরিয়ারকেও বিপাকে ফেলে দিচ্ছে। সম্প্রতি একটি পারিবারিক পণ‍্যের ব্র‍্যান্ডের বিজ্ঞাপন থেকে সরিয়ে দেওয়া হয়েছে শ্রাবন্তীকে। নির্মাতাদের দাবি, শ্রাবন্তীর জীবনের ব্যক্তিগত সমস্যার কথা মিডিয়ার দৌলতে ঘরে ঘরে পৌঁছে গেছে। এই কারণে তাঁকে দিয়ে ব‍্র‍্যান্ড এনডোর্সমেন্ট করালে দর্শকদের কাছে নেতিবাচক বার্তা পৌঁছাতে পারে বলে নেটিজেনদের আশঙ্কা। নির্মাতাদের অনায়াসেই প্রশ্ন করা যায়, টলিটাউনে এমন কিছু নায়ক আছেন যাঁদের বিয়ের সংখ্যা নেহাত কম নয়। এমনকি টলিউডের এক নায়ক তো রীতিমত চরিত্রহীন এবং তাঁর উপরে ধর্ষণের মামলাও চলেছে। তবে তিনি রাজনৈতিক দলের সদস্য হওয়ার কারণে ওপরমহলের চাপে তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত করা যায়নি। তবু বছরের পর বছর ধরে তাঁরা দিব্যি ইন্ডাস্ট্রিতে ব‍্র‍্যান্ড এনডোর্সমেন্ট বা অভিনয় করে চলেছেন। অথচ এক নায়িকার বিয়ে ভাঙলে তাঁর কেরিয়ার নিয়ে সমস্যা শুরু হচ্ছে। বলিটাউনের মত টলিটাউনেও কি এবার চোরাগোপ্তা ষড়যন্ত্র শুরু হচ্ছে নাকি পুরুষতন্ত্রের বস্তাপচা কনসেপ্ট কায়েম করার চেষ্টা চলছে? ওদিকে রোশন সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তীকে আক্রমণাত্মক পোস্ট করে নিজেকে ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার’ প্রমাণ করতে চাইছেন। শ্রাবন্তী রোশনের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে কথা না বললেও রোশনের এই কুৎসা রটানো নেটিজেনদের মনে প্রশ্ন তুলে দিয়েছে, তাহলে কি রোশন কোনো স্বার্থ নিয়ে শ্রাবন্তীকে বিয়ে করেছিলেন! তাহলে কি রোশনের মনোভাব জানার পরে শ্রাবন্তীর সরে আসা এবং রোশনের স্বার্থ সিদ্ধি না হওয়ায় রোশন শ্রাবন্তীর প্রতি এতটা আক্রমণাত্মক হয়ে উঠেছেন?

রোশনের সঙ্গে শ্রাবন্তীর বিয়ে রোশনের ক্ষেত্রে প্রথম বিয়ে হলেও শ্রাবন্তীর তৃতীয় বিয়ে। এর আগে শ্রাবন্তীর সঙ্গে বিয়ে হয়েছিল পরিচালক রাজীব বিশ্বাসের। শ্রাবন্তী ও রাজীবের একমাত্র পুত্রসন্তান অভিমন্যুর জন্মের পর শ্রাবন্তী ফিল্মে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন। শ্রাবন্তী যখন কেরিয়ারের শীর্ষে তখন রাজীবের সাথে তাঁর পারিবারিক অশান্তি শুরু হয়। রাজীবের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন শ্রাবন্তী। এরপর শ্রাবন্তী ও রাজীবের তেরো বছরের বিবাহিত জীবনের ইতি ঘটে। তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর উঠতি মডেল কৃষ্ণ বিরাজকে বিয়ে করেন শ্রাবন্তী। কিন্তু বিয়ের এক বছরের মধ্যে তাঁদের ডিভোর্স হয়ে যায়। ইতিমধ্যে শ্রাবন্তীর জামাইবাবুর সূত্রে শ্রাবন্তী ও রোশনের আলাপ হয় যা ক্রমশ প্রেমে পরিণত হয়। গতবছর অমৃতসরে ঘরোয়া অনুষ্ঠান করে বিয়ে করেন দুজনে।

চলতি বছরের এপ্রিল মাসে শ্রাবন্তী ও রোশনের বিয়ের এক বছর পূর্ণ হয়েছে। তাঁদের ইচ্ছে ছিল ঘটা করে বিবাহবার্ষিকী পালন করার। কিন্তু করোনা অতিমারীর কারণে তা বাতিল হয়ে যায়। এরপর থেকেই শ্রাবন্তী ও রোশনের মনোমালিন্য শুরু হয়। ইন্সটাগ্রামে নিজের পার্সোনাল প্রোফাইল থেকে রোশনের সমস্ত ছবি ও ভিডিও ডিলিট করে দেন শ্রাবন্তী। আগুনে ঘি ঢেলে রোশন মিডিয়াকে জানান, পুজোর আগে থেকেই আলাদা থাকতে শুরু করেছেন তাঁরা দুজনে। শ্রাবন্তী নিজের ছেলে অভিমন্যুর সাথে বাইপাসের ধারে নিজের ফ্ল্যাটে থাকছেন। রোশন ফিরে গিয়েছেন নিজেদের পারিবারিক ফ্ল‍্যাটে। শ্রাবন্তীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, রোশনের মা খুব অসুস্থ হয়ে পড়েছেন। এই কারণে রোশন এখন মায়ের সঙ্গে রয়েছেন। এর পরেই রোশন ও শ্রাবন্তী দুজনে দুজনকে ইন্সটাগ্রামে আনফলো করে দেন। রোশন নিজের ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে শ্রাবন্তীর সমস্ত ছবি ও ভিডিও ডিলিট করে দেন। তবে শ্রাবন্তীর অফিসিয়াল প্রোফাইলে রোশনের সঙ্গে কিছু সুন্দর মুহূর্তের ছবি এখনও রেখেছেন শ্রাবন্তী। এমনকি রোশনের জিমের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রাবন্তী। তবে 8 ই নভেম্বর মধ্যমগ্রামে শ্রাবন্তীর জিম ‘দি ফিটনেস এম্পায়ার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে রোশনকে দেখা যায়নি।

Anirban Kundu

Recent Posts

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026

‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা মাস্টারস্ট্রোক! ক্ষমতায় এলেই মাসে ৩ হাজার ভাতা, বড় প্রতিশ্রুতি বিজেপির

আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…

April 11, 2026

অফিস যাতায়াতে সেরা কম্বো! কেন তরুণ প্রজন্মের প্রথম পছন্দ Honda SP160

Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…

April 11, 2026