টেক বার্তা

নতুন বুলেটের ঘাতক চেহারা সামনে এসেছে, রাস্তা দিয়ে গেলে লোকজন তাকিয়ে থাকবে

বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। অনেক বাইক বাজারে আসে এবং জনপ্রিয়তা পেয়ে যায়। কিন্তু যেই কোম্পানির বাইকটি দীর্ঘদিন ধরে বিভিন্ন বয়সের মানুষের কাছে জনপ্রিয় তা হল Royal Enfield। এই কোম্পানির বাইকগুলো তরুণদের খুবই পছন্দের। এবার এই কোম্পানি ভারতীয় মার্কেটে লঞ্চ করতে চলেছে ৬৫০ সিসি সেগমেন্টের বাইক। ইতিমধ্যেই ইন্টারনেটে একটি ছবি ব্যাপক ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে যে ভারতের রাস্তায় পরীক্ষা চলছে Royal Enfield 650 এর।

ইন্টারনেটে যেই ছবি ভাইরাল হয়েছে সেই অনুযায়ী এই নতুন Royal Enfield 650 বাইকটিকে আপডেট করা Royal Enfield 350 মনে হয়। ফাঁস হওয়া চিত্র অনুসারে, ক্লাসিক ৬৫০ কে সম্পূর্ণরূপে সাজানো হয়েছে ক্লাসিক ৩৫০ এর ধাঁচে। ডিজাইনের দিক থেকে, সামনের লুক এবং সাইড প্রোফাইল থেকে ওয়্যার-স্পোক হুইল পর্যন্ত, সাদৃশ্য পাওয়া গেছে ক্লাসিক ৩৫০ এর সাথে। এই নতুন বাইকের এলইডি সেটআপ ব্যাপক লুক এনহ্যানস করেছে। আর এই জন্যই নতুন প্রজন্মের বাইকপ্রেমীদের এই বাইক ব্যাপক পছন্দ হচ্ছে।

Royal Enfiled 650 বাইকে ৬৪৮cc টুইন-সিলিন্ডার ইঞ্জিন পাবেন যা সর্বোচ্চ ৪৭ BHP এবং ৫২ Nm পিক টর্ক জেনারেট করবে। বাইকটি ইন্টারসেপ্টর 650 এবং Continental GT 650 এর সাথে একই ইঞ্জিন শেয়ার করে। এই বাইকে আপসাইড-ডাউন ফর্ক, এলইডি হেডল্যাম্প এবং অ্যালুমিনিয়াম পার্টস দেখা যাবে। Classic 650 বাইকের সামনের অংশে টেলিস্কোপিক ফর্ক ব্যবহার করা হয়েছে, যা হবে Classic 350-এর মতো। বাইকটির পেছনে টুইন-শক অ্যাবজরবার সেটআপ ব্যবহার করা হয়েছে। মনে করা হচ্ছে, কোম্পানি চলতি মাসেই এই বাইক লঞ্চ করবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026