বিনোদন

Pawan Singh New Song: ইন্টারনেটে ভাইরাল সুপারস্টার পবন সিংয়ের নতুন গান, দেখুন পবন- শিল্পী রাজের নতুন ধামাকা

ভোজপুরি ইন্ডাস্ট্রিতে পবন সিং (Pawan Singh)হলেন একজন স্বনামধন্য গায়ক ও অভিনেতা। চলতি বছরের ২৫ শে জুন তার একটি নতুন গান মুক্তি পেয়েছে, যা প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়। পবনের নতুন এই গানটির নাম ‘হিলা কে নাচ’। মিউজিক ভিডিওতে দেখা যাচ্ছে নায়িকা একদল গুন্ডার হাত থেকে দৌড়ে পালাচ্ছে, পবন দাড়িয়ে নায়িকাকে জাপটে ধরে গুন্ডাদের শায়েস্তা করে। এরপরেই শুরু হয় দমদার নাচ গান।

ইতিমধ্যেই পবনের নতুন এই গানটি বহু মানুষ পছন্দ করছে। এক ঘণ্টার মধ্যে প্রায় পাঁচ হাজার মানুষ উপভোগ করেছেন। ‘হিলা কে নাচ’ গানটি গেয়েছেন পবন সিং ও শিল্পী রাজ ( Pawan Singh Shilpi Raj)। ভিডিওটিতে পবন সিংয়ের সঙ্গে কোমল সিং দেখা যাচ্ছে। গানটির সুর দিয়েছেন আর্য শর্মা এবং কথা দিয়েছেন ছোটু যাদব। এই গানটির প্রযোজক রাজ জয়সওয়াল এবং পরিচালক রবি পন্ডিত।

উল্লেখ্য, পবন তার সঙ্গীত জীবন শুরু করেন পর্দার আড়ালে কাজ করার মধ্যে দিয়ে, সঙ্গীতানুষ্ঠানে হারমোনিয়াম বাজিয়ে তিনি শুরুর দিকে গান গাইতেন। এখনও পর্যন্ত তিনি দুটি আন্তর্জাতিক ভোজপুরি চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। প্রসঙ্গত, পবন শুধুমাত্র একজন সফল গায়কের পাশাপাশি একজন স্বনামধন্য অভিনেতা। সোশ্যাল মিডিয়াতেও তিনি যথেষ্ট জনপ্রিয়। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ভোজপুরি ফিল্ম ‘মেরা ভারত মহান’-এ পবনের কন্ঠে ‘হোতা কমর মে দর্দ’ যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। তাহলে চলুন শুনে নিই পবনের মুক্তি পাওয়া নতুন মিউজিক ভিডিও।

Pritam Santra

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026