ছেলের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক, নয়া মোড় অভিনেত্রীর জীবনে

নতুন বাংলা ছবি আসছে টলিপাড়ায়। ‘বাবুসোনা’র সূত্র ধরেই টলিউড পাচ্ছে নতুন জুটি। এই প্রথম বড়পর্দায় শ্রাবন্তীর বিপরীতে দেখা যাবে পর্দার সত্যজিৎকে। এই নতুন জুটিকে নিয়ে আশাবাদী দর্শকদের পাশাপাশি ছবির কলাকুশলীরাও। শ্রবন্তী-জিতুর পাশাপাশি ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রজতাভ দত্তকেও। এই মুহূর্তে সেই ছবি নিয়েই সরগরম মিডিয়ামহল।

নতুন প্রজন্মের সাথে পুরনো প্রজন্মের মতের অমিল নিয়েই এগোবে গল্প। ছবিতে বাবা-ছেলের ভূমিকায় অভিনয় করবেন রসিকলাল অর্থাৎ রজতাভ দত্ত ও উপল অর্থাৎ জিতু কমলের। এখানে জিতুর প্রেমিকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শ্রাবন্তী চ্যাটার্জীকে। ছবিতে তার চরিত্রের নাম সায়নী। গল্প অনুযায়ী, সায়নী ও উপল কাজের সূত্রে বিদেশে থাকেন, করেন লিভইনও। আর সেই নিয়েই রসিকলালের সাথে বিবাদ ঘটে উপলের।

কাজের সূত্রে বিদেশে থাকতে গিয়ে একে অপরের কাছাকাছি আসে উপল-সায়নী। সেই সূত্রেই একসাথে থাকা শুরু করেছিল তারা। তাদের এই একসাথে থাকার কথা জানার পর থেকেই রশিকলালের সাথে মতের অমিল ঘটতে শুরু করে উপলের। আর সেই কারণবশতই বাবার সাথে ছেলের সম্পর্কে আসতে থাকে দূরত্ব। আর সেই দূরত্ব কিভাবে কমাবে উপল! আর তাতে সায়নী অর্থাৎ শ্রাবন্তী ঠিক কতটা ভূমিকা নেবে? সেকথা জানতে অপেক্ষা করতে হবে আরো কিছুটা। জুলাই মাস থেকেই শুরু হতে চলেছে এই ছবির শুটিং। আগামী ৬’ই জুলাই ছবির গোটা টিম পাড়ি দিচ্ছে বিদেশে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026