টেক বার্তা

Royal Enfield-এর বিশাল চমক, প্রথম ইলেকট্রিক বাইক আনছে এনফিল্ড

খুব শীঘ্রই এবারে বাজারে আসতে চলেছে রয়েল এনফিল্ড কোম্পানির নতুন ইলেকট্রিক বাইক। অবশেষে ভারতের বাজারে রয়েল এনফিল্ড তাদের হিমালয়ান সিরিজের ইলেকট্রিক বাইক আনতে চলেছে বলে জানা গিয়েছে। ভারতের শীর্ষস্থানীয় মোটরসাইকেল কোম্পানি EICMA 2023 ইভেন্টে তার প্রথম বৈদ্যুতিক বাইকের ধারণা উন্মোচন করেছে। কোম্পানি জানাচ্ছে, এটাই এই বাইকের কোম্পানির প্রথম ইলেকট্রিক বাইক। কোম্পানি এই ইভেন্টে নতুন হিমালয়ান ৪৫২ বাইকটিকেও পেশ করেছে। এর ব্যাপারে বলতে গেলে, এটি রয়্যাল এনফিল্ডের প্রথম বাইক যা লিকুইড কুলড ইঞ্জিনের সাথে আসে।

Royal Enfield Himalayan 452 এই কোম্পানির সবথেকে নতুন বাইক। এই বাইকে অনেক প্রিমিয়াম উপাদান পাবেন যা এই বাইকটিকে একটি দুর্দান্ত অফ-রোডার মোটরসাইকেল করে তুলেছে। কোম্পানির জানিয়েছে, নতুন হিমালয়ান বর্তমান হিমালয়ান ৪১১ থেকে ভিন্নভাবে ডিজাইন করা হয়েছে। এই বাইকটি বিশ্বের সর্বোচ্চ পাস – উমলিং-লা পাসেও পরীক্ষা করা হয়েছে

রয়্যাল এনফিল্ড ইলেকট্রিক বাইক

রয়েল এনফিল্ডের এই নতুন বাইকটি অনেকদিন ধরেই ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে। তবে, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রয়্যাল এনফিল্ড তাদের প্রথম ইলেকট্রিক বাইক রয়্যাল এনফিল্ড হিম-ই বিশ্বের সামনে পেশ করেছে। কোম্পানি EICMA 2023-এ আসন্ন বৈদ্যুতিক বাইকের একটি ধারণা উপস্থাপন করেছে। এর নকশা আপনাকে আসল হিমালয়ানের কথা মনে করিয়ে দিতে পারে। কোনোভাবেই মনে হয়না এটা কোনো ইলেকট্রিক বাইক।

এই নতুন ইলেকট্রিক বাইক ভারতের অন্যান্য রয়েল এনফিল্ডার তুলনায় কিছুটা অন্যরকম হবে। এই বাইকের উইন্ডশীল্ড হিমালয়ানের অন্যান্য মডেলের থেকে আলাদা হবে। সবদিক থেকেই এই বাইকটি রয়েল এনফিল্ড হিমালয়ানের সাধারণ মডেলের থেকে বড়। এমনিতে যেখানে ফুয়েল ট্যাংক থাকে, সেখানে থাকবে ব্যাটারি। তবে, মনে রাখতে হবে এটা কিন্তু শুধুমাত্র একটি বৈদ্যুতিক বাইকের ধারণা। এরকম আকারেই এই বাইক আসবে সেটা নিয়ে কোনো নিশ্চয়তা কিন্তু এখনই দিচ্ছেনা রয়েল এনফিল্ড।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026