খেলা

ভারত না কি নিউজিল্যান্ড? কে জিতবে সেমিফাইনাল? ভবিষ্যৎবাণী করলেন জ্যোতিষী

আগামীকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত মোটের উপর দুর্দান্ত পারফরমেন্স করেছে টিম ইন্ডিয়া। গ্রুপ পর্যায়ে টানা ৯টি ম্যাচে জিতে বর্তমানে পয়েন্টস টেবিলের শীর্ষে রয়েছে রোহিত শর্মার দলটি। অন্যদিকে, গ্রুপ পর্যায়ে ৫টি ম্যাচে জয় নিশ্চিত করে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড। ফলে আগামীকাল প্রথম সেমিফাইনালে দুই মহা-শক্তিধর দলের বিপক্ষে যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে, সে কথা মেনে নিয়েছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞরাও।

তবে মুম্বাইয়ের মাঠে প্রথম সেমিফাইনালে কোন দল বাজিমাত করবে, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ক্রিকেট বিশেষজ্ঞরা থেকে শুরু করে সাধারণ ক্রিকেটপ্রেমীরা ভবিষ্যৎবাণী করছেন বিষয়টি নিয়ে। অনেকের মতে, নিউজিল্যান্ডকে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে ভারত। আবার অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, বিগত দিনের রেকর্ড অনুসারে ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করবে নিউজিল্যান্ড।

তবে এবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল নিয়ে বড় ভবিষ্যৎবাণী করলেন জ্যোতিষ শাস্ত্রী সুমিত বাজাজ। ইতিপূর্বে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, চলমানরত বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে ভারত। আর এবার প্রথম সেমিফাইনালের সম্ভাব্য ফলাফল নিয়েও বড়সড় ভবিষ্যৎবাণী করেছেন তিনি। কোন দল প্রথম সেমিফাইনাল জিতবে কিংবা কোন ক্রিকেটার কেমন পারফরমেন্স করবে, তা নিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সুমিত বাজাজ।

তিনি এদিন বলেছেন, ভারত টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেবে। ফলশ্রুতিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করে ২৫০ থেকে ২৭০ রান করবে। যা ৪৭-৪৮ ওভারের মধ্যে চেজ করবে ভারত। আর এই রান চেজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং শুভমান গিল।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026