নিউজ

প্রজাতন্ত্র দিবসে হামলা হতে পারে জম্মু-কাশ্মীরে, আশঙ্কা গোয়েন্দাদের

আসন্ন প্রজাতন্ত্র দিবসে জম্মু কাশ্মীরে জঙ্গি হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন গোয়েন্দারা। গোয়েন্দাদের তরফে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরের উপত্যকা বরাবর আগামী প্রজাতন্ত্র দিবসে সমস্যার সৃষ্টি হতে পারে। একটি সংবাদপত্রে তিন চারজন সন্ত্রাসীর নাম উল্লেখ করা হয়েছে যার মধ্যে জম্মুর নারওয়াল এলাকার পুলওয়ামার লস্কর-ই-তৈবা এর নেতা জাহিদ নাজিরের নামও রয়েছে। বিদেশি সন্ত্রাসী ও স্থানীয় কমান্ডার ইদ্রিস এবং স্থানীয় সন্ত্রাসবাদী জাহিদ মনজুর ওয়ানি শ্রীনগরের রাজপোরা এলাকায় নিরাপত্তা বাহিনীর উপর হামলার পরিকল্পনার ছক কষছে।

ইয়াসির পান্ডে এবং বিদেশী সন্ত্রাসী সহ স্থানীয় জেএম ক্যাডারদের সাথে তারা যোগাযোগ করেছে বলেও জানা গেছে গোয়েন্দা সূত্রে। মোহাম্মদ ইকবাল মীরসহ আটজন সন্ত্রাসী নওগাম সেক্টরের বিপরীতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সরখানা থেকে অনুপ্রবেশ করছে বলে জানা গিয়েছে। তারা আগামী প্রজাতন্ত্র দিবসে জম্মু কাশ্মীরে হামলা চালাবে এমন সম্ভাবনা আছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে যে, তাদের IED ব্যবহারের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : ‘এক দেশ এক রেশন কার্ড’ জুন থেকে চালু হবে গোটা দেশে

অপর আরও একটি প্রতিবেদনের মাধ্যমে জানা গিয়েছে, POK এর বাসিন্দা ফজল ও শাহনাওয়াজ নামে দুই সন্ত্রাসী পুনরায় ভীম্বর গল্লি সেক্টরে কৃষ্ণগাতি ও পীর বাবার সুনগালির ফরোয়ার্ড পোস্টগুলিতে IED লাগিয়ে বিস্ফোরণ ঘটাবে এমন সম্ভাবনাও আছে। আগামী প্রজাতন্ত্র দিবসে উপকূলবর্তী এলাকা গুলিতে হামলার সম্ভাবনা মাথায় রেখে ভারতের নিরাপত্তা বাহিনীকে উচ্চ সতর্কতা অবলম্বন করতে ও পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026