মলয় দে নদীয়া: আজ ২৯ পৌষ অর্থাৎ পৌষ মাসের শেষ দিন মানে সংক্রান্তি। পৃথিবীর বৃহত্তম কালী মাতা পূজিত হয়ে আসছেন বিগত ৪১ বছর ধরে বছর ধরে। এত বড় পূজো কে কেন্দ্র করে ১০ দিনব্যাপী চলে উৎসব ও ইন্দ্রাগান্ধি গ্রামীণ মেলা। এটিপৃথিবীর সনাতন ধর্মালম্বী হিন্দুসমাজ অধ্যুষিত ভারত উপমহাদেশের শ্রী শ্রী মায়ের আবির্ভূতা ৫১ পীঠ পবিত্র ধর্ম স্থানে স্মরণীয়।
এলাহাবাদ গঙ্গা সাগরের মতো এখানেও গঙ্গার ত্রিধারা সঙ্গমস্থল মকর সংক্রান্তির স্নান যোগ নব তীর্থস্থানে পরিণত হয়েছে। সুবিশাল মায়ের এই মূর্তিটি বিগত এক মাস থেকে নিরলস পরিশ্রম করে প্রতিবছরের ন্যায় এ বছরও বানিয়েছেন বর্ধমান কালনা নিবাসী নারায়ণ দাস (পাচু)। উদ্যোক্তা রা জানান এ বছরের বিশেষ আকর্ষণ শারীরিক প্রতিবন্ধীদের নিত্য গীত অনুষ্ঠান, শুকনো লঙ্কার যঞ্জ, গঙ্গাসাগর বিখ্যাত সাধু পরেশ ক্ষ্যাপার যঞ্জ। এছাড়াও প্রতিবছরের ন্যায় বাংলার বিভিন্ন প্রান্তেরকুড়িটি বাউলশিল্পী ও সম্প্রদায়, সম্ভাবনা ব্যলেডান্স ট্রুপ, চারটি যাত্রা পালা, পুতুল নাচ ,নাটক, যোগ ব্যায়াম, কবিগান, সহ বিভিন্ন প্রায়হারিয়ে যাওয়া বাংলার সংস্কৃতি সামঞ্জস্য পূর্ণ নানা বিচিত্রা অনুষ্ঠান।
এই পূজাকে কেন্দ্র করে সুবিশাল মেলায় বিভিন্ন দুই হাজারের বেশি দোকান বসে বিক্রির উদ্দেশ্যে। ৯ মাঘ শুক্রবার যান্ত্রিক পদ্ধতিতে বাঁকুড়ার বাদ্যযন্ত্রসহ প্রতিমা নিরঞ্জন। এই সুবিশাল মাতৃমূর্তি নিরঞ্জন পদ্ধতিটি বড়ই অদ্ভুত, গঙ্গা থেকে দশটি জল তোলা মেশিন চালিয়ে ধুয়ে নিরঞ্জন হয় মায়ের মূর্তি। জাগ্রত এই মায়ের পুজো উপলক্ষে সমাজের সব অংশের প্রত্যেক মানুষ হাজী থাকেন কোন না কোন দিন। প্রতিদিন ১০ থেকে ১২ হাজার লোকের সমাগম ঘটে এই মেলায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…