বিনোদন

প্রথম দিনেই ‘বাহুবলি ২’এর রেকর্ড ভেঙে দিল ‘আরআরআর’

‘আরআরআর: রাইজ রোর রিভোল্ট’ মুক্তি পেয়েছে শুক্রবার ২৫’শে মার্চ। তবে মুক্তি পাওয়ার আগেই এই ছবি কামিয়েছে কোটি টাকা। কয়েকমাস আগে থেকেই এই ছবি নিয়ে মাতামাতি শুরু হয়ে গিয়েছিল। এই ছবির গান অনেক আগেই জনপ্রিয় হয়েছে মানুষের মাঝে। এই ছবির প্রচারেও খামতি রাখেন নি পরিচালক। ছবির কলাকুশলীদের নিয়ে উড়ে গিয়েছেন বিভিন্ন শহরে ছবির প্রচারের খাতিরে।

এই ছবি বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির যুগলবন্দী বলা যায়। এই ছবিতে রাম চরণ, জুনিয়র এনটিআর, সামুথিরাকানি, রে স্টিভেনসন, অজয় দেবগন, আলিয়া ভাটের মতো একাধিক তারকারা রয়েছেন। এই ছবির মাধ্যমে পরিচালক ভারতের একাধিক দেশপ্রেমীদের শ্রদ্ধা জানিয়েছেন। এই ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই তা শোরগোল ফেলেছিল চারিদিকে। শুক্রবার এটি মুক্তি পাওয়ার পর থেকেই ধীরে ধীরে প্রতিক্রিয়া আসা শুরু হয়েছে। দর্শকরা রীতিমতো উচ্ছ্বসিত এই ছবি দেখে, তা নিঃসন্দেহে বলা চলে।

ছবি মুক্তির আগেই টিকিট প্রি-বুকিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। প্রি-বুকিংয়ের খাতিরেই কোটি টাকা কামিয়েছে এই ছবি। তবে এবার এস এস রাজামৌলি নিজের রেকর্ড ভাঙলেন নিজেই। তার পরিচালিত ‘বাহুবলি ২’ শেষ রেকর্ড ভেঙেছিল বক্সঅফিসে। এবার বাহুবলীকে ছাপিয়ে গেল ‘আরআরআর’। তবে এই ছবি রেকর্ড ভাঙলেও বাজেট ছাপিয়ে যেতে পারেনি এখনও।

ইতিমধ্যেই বক্সঅফিসে প্রথম দিনেই ২২৩ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। তবে ছবির বাজেট ছাপিয়ে যেতে পারিনি এখনো। তবে এই ছবিটি তৈরি করতে এস এস রাজামৌলির সব মিলিয়ে ৩৩৬ কোটি টাকা লেগেছে। তবে আশা করা হচ্ছে আর কয়েকদিনের মধ্যেই এর থেকেও বেশি পরিমাণ টাকার ব্যবসা করবে এই ছবি, সেই আশাতেই ছবির কলাকুশলীরা।

উল্লেখ্য, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউডকে দিনদিন চাপে ফেলছে, তা নিয়ে কোনো সন্দেহই নেই। একের পর এক দক্ষিণী ছবি ব্লকবাস্টার হিট হচ্ছে। কাঁপিয়ে দিচ্ছে বলিউড। ছাপিয়ে যাচ্ছে বলিউডকে। ‘রাইজ রোর রিভোল্ট’ তারই প্রমাণ।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026