আইপিএলের পঞ্চদশ তম আসর শুরু হওয়ার দু’দিন পূর্বে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছেড়েছেন মহেন্দ্র সিং ধোনি। বর্তমানে তিনি চেন্নাই শিবিরের উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে নিজের দায়িত্ব পালন করছেন। গতকাল টুর্নামেন্টের প্রথম ম্যাচে কলকাতা নাইটের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। আর সেখানেই নিজের জাত চেনালেন মহেন্দ্র সিং ধোনি। ৪০ ঊর্ধ্ব মহেন্দ্র সিং ধোনি দলের জন্য একাই করলেন লড়াই। যা দেখে তার নিন্দুকেরাও পর্যন্ত প্রশংসা করতে বাধ্য হয়েছে।
গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৩৮ বলে ৫০ রানের ইনিংস খেলেন মহেন্দ্র সিং ধোনি। যখন চেন্নাই সুপার কিংস ১০.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ৬৫ রান সংগ্রহ করেছিল, ঠিক তখনই দলের পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ভারতের প্রাক্তন অধিনায়ক। আউট না হয়ে নিজের প্রতি আস্থা দেখিয়ে ধোনি ৩৮ বলে সাতটি চার ও এক ছক্কায় ৫০ রানের এমন ইনিংস খেলেন যে, শচীন টেন্ডুলকারসহ ক্রিকেট কিংবদন্তিরা সাধুবাদ জানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনিকে। এই প্রবীণরা সোশ্যাল মিডিয়ায় তাদের প্রতিক্রিয়া জানাতে সময় নেননি মোটেও।
শচীন টেন্ডুলকার মহেন্দ্র সিং ধোনির এই বিধ্বংসী ইনিংসের প্রশংসা করতে গিয়ে এক টুইট বার্তায় লেখেন, “@msdhoni ভাল খেলা করেছেন।
তিনি ধীরে ধীরে শুরু করেছিলেন কিন্তু @ChennaiIPL কে তারা যেখানে আছে সেখানে নিয়ে যাওয়ার জন্য তার অভিজ্ঞতা এবং সংযম, আগ্রাসন এবং সাধারণ জ্ঞানের সংমিশ্রণ ব্যবহার করেছিলেন। এই পিচে টোটাল রক্ষা করতে তাদের বোলারদের খুব ভালো বল করতে হবে।”এদিকে মহেন্দ্র সিং ধোনির প্রশংসা করতে গিয়ে ইরফান পাঠান লেখেন,”ধোনির ইনিংসটি ছিল দুর্দান্ত। বছরের পর বছর না খেলে এভাবে ইনিংস তৈরি করা সহজ নয়!”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…