ভারতের টেলিকম জগতে প্রতিদিন যেন প্রতিযোগিতা বেড়ে চলেছে। মুকেশ আম্বানির Jio, একের পর এক দুর্দান্ত প্ল্যান নিয়ে আসছে তাদের গ্রাহকদের জন্য। একটা সময় ছিল যখন রিলায়েন্স জিও একচেটিয়াভাবে সবথেকে সস্তায় 4G পরিষেবা প্রোভাইড করত। কিন্তু এখন কিন্তু আর সে রকম অবস্থা নেই। বর্তমানে আরেকটি জনপ্রিয় সংস্থা এয়ারটেল তাদের গ্রাহক সংখ্যায় ভাগ বসানো শুরু করেছে। ট্রাই এর রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে গ্রাহক বৃদ্ধিতে রিলায়েন্স জিও কে অনেকটা পিছনে ফেলে দিয়েছে এয়ারটেল। আর এবারে মুকেশ আম্বানির সংস্থা নতুন কালেকশনের ক্ষেত্রে একদম নতুন একটি অফার নিয়ে সামনে এলো।
সম্প্রতি Jio তাদের গ্রাহকদের জন্য একটি নতুন FRC নিয়ে এসেছে যাতে মাত্র 149 টাকা আপনাকে খরচ করতে হবে। অর্থাৎ গ্রাহকদের নতুন কানেকশন নেওয়ার জন্য কেবল 149 টাকা খরচ করতে হবে যেখানে নতুন প্রাইম কানেকশন নিতে খরচ হতো 99 টাকা। এই খরচ ছিল আগে বাধ্যতামূলক। কিন্তু বর্তমানে এই খরচ সম্পূর্ণরূপে তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন আপনার 149 টাকা দিলে Jio এর নতুন গ্রাহক হবেন।
এই 149 টাকা প্ল্যান রিচার্জ করালে আপনারা প্রত্যেকদিন পাবেন 1 জিবি করে ইন্টারনেট এবং প্রতিদিন 100 টা করে এসএমএস করার সুযোগ। এছাড়া পাবেন আনলিমিটেড জিও টিউনস। মাত্র 24 দিনের জন্য এই নতুন প্ল্যান ভ্যালিড থাকবে। জানা যাচ্ছে, অত্যন্ত সীমিত সময়ের জন্য এই অফার চালু করা হয়েছে। তার সঙ্গে, জানানো হয়েছে যতদিন এই অফার চলবে ততদিন যে সমস্ত গ্রাহক নতুন কানেকশন নেবেন তাদের ভবিষ্যতে কখনো প্রাইম রিচার্জ করতে হবে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…