একেবারে পুরোদমে বঙ্গে বিধানসভা ভোটের দামামা বেজে উঠেছে। প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের স্লোগান ঘোষণা করে দিয়েছে। এবারে তৃণমূল ভবনে ঘোষণা হয়ে গেল তাদের নিজস্ব স্লোগান। তারা স্লোগান তুলেছে, “বাংলা নিজের মেয়েকেই চায়।” এই স্লোগান এর উপর ভর করে লড়াইয়ের ময়দানে নামছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এবারে একেবারে চমকপ্রদ বিষয় ঘটলো তৃণমূল ভবনে। কেউ যদি প্রার্থী হতে চায়, সেক্ষেত্রে তাকে তৃণমূল ভবনে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। ইতিমধ্যেই তৃণমূল ভবনে ড্রপবক্স বসে গিয়েছে। পাশাপাশি অর্থ সংগ্রহের জন্য আলাদা করে বাক্স রাখা হয়েছে।
ঘরের মানুষ কাছের মানুষ বহিরাগত নয়। এই ইস্যুতে এবারের ভোটে লড়তে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের প্রধান হাতিয়ার, বাঙালি বনাম বহিরাগত। শুক্রবার একটি অনুষ্ঠানে ১০ বছরের কৃতিত্ব তুলে ধরেছেন তৃণমূল নেত্রী। পাশাপাশি বিভিন্ন স্লোগান এর কোন টার কি অর্থ সবকিছুই তিনি বুঝিয়ে দিয়েছেন।
আর এবারে প্রার্থী নির্বাচনে জনপ্রিয়তার কথা মাথায় রেখে ড্রপবক্সের আবেদনপত্র থেকে প্রার্থী বাছাই করার সিদ্ধান্ত গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস। তাদের ধারণা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এই বিষয়টি অগ্রাধিকার পেতে চলেছে। অন্যদিকে বাংলার মেয়ে স্লোগান নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি বলেছে, বাংলার মেয়ে থাকবে আপত্তি কি আছে? দুয়ারে দুয়ারে সরকার কি হলো? পাড়ায় পাড়ায় সমাধান কি হলো? অনেক তো ১০ বছর সুযোগ পেয়েছিলেন। এখন আবার ঘুরে ফিরে বাংলার মেয়ে বলে সহানুভূতি ভোট নিতে চাইছেন?”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…