রাজ্য

‘বন্ধু’ নুসরতের কাছ থেকে রাজনীতির টিপস নেবেন না যশ, জানিয়ে দিলেন নিজেই

নুসতর জাহানের (Nusrat Jahan) সাথে যখন অভিনেতা যশ দাশগুপ্তের প্রেমের জল্পনা যখন আগুনের মতো ছড়িয়ে পড়ছে, তখনই গেরুয়া শিবিরে যোগ দিয়ে সকলকে চমকে দিয়েছেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। চলতি সপ্তাহের শুরুতেই যশ দাশগুপ্ত যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। আগামী বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের তুরুপের অন্যতম তাস হতে চলেছেন অভিনেতা। দেব-মিমি-নুসরতের মতো শাসক শিবিরের হেভিওয়েট তারকাদের টেক্কা দিতে বাংলা বিজেপির বাজি অভিনেতা যশ।

ইন্ডাস্ট্রিতে বরাবরই নুসরত মিমি যশের কাছের বন্ধু হিসাবে পরিচিত। দুই জনেই বিরোধী দল তথা বাংলার শাসক দল তৃণমূলের সাংসদ। ভালো বন্ধু নুসরতের কাছ থেকে কি রাজনীতির পাঠ নেবেন অভিনেতা? সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলেছেন যশ দাশগুপ্ত। যশ সম্প্রতি জানিয়েছেন,” কেবলই নুসরত, মিমি নয়, দেবই আমাকে মেসেজ করেছে শুভেচ্ছা জানিয়ে। তবে রাজনীতির পাঠ আমি কারুর থেকেই নিতে চাইব না। আমি যে দলে ঢুকেছি তার থেকে বড় রাজনৈতিক টিপস আমাকে অন্য কেউ দিতে পারবে না।”

বিরোধী দলের সদস্য হলেও রাজনীতিতে যশের চেয়ে সিনিইয়র দেব-মিমি-নুসরতরা। তবে সোজাসাপটা ভাবে অভিনেতা বলেন,”টিপসে বিশ্বাস কী করে করা যাবে, যে ফিল্ডের কথা হচ্ছে সেখানে টিপস তো অ্যান্টি হয়ে যেতে পারে। যদি দুটো আলাদা টিম হয়, তাহলে মাঠের বাইরে তোমরা যতই বন্ধু হও না কেন তুমি যদি অন্য কোনও টিমের সদস্যের কাছে টিপস নিতে যাও তাহলে তো তোমার টিম হেরে যাবে।”

বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হচ্ছেন সেই জল্পনা উড়িয়ে দিলেন না যশ। ভোটে জিতলে নিজের এলাকার মানুষের সঙ্গে জনসংযোগটা জোরদার করতে চান। জোর গলায় বললেন, আমার এলাকার মানুষদের যেন আমাকে নিয়ে কোনও অভিযোগ না থাকে। তারা এটা না বলেন, এদের (তারকাদের) ভোটের পর আর দেখা যায় না। কিন্তু সব স্ট্র্যাটেজি এখন ফাঁস করব না’।

আগামিদিনে অভিনয় না ছাড়লেও রাজনীতিটাই মূল ফোকাস হতে চলেছে যশের জানালেন গেরুয়া শিবিরের এই তুরুপের তাস। নুসরত-যশের ব্যক্তিগত সম্পর্কের চর্চা যখন সংবাদ শিরোনামে ঠিক সেই সময় যশের পদ্ম শিবিরে যাওয়াটা আরও বেশি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026