সেলিব্রিটিদের তুলনায় তাদের সন্তানদের প্রতি আমাদের কৌতুহল বরাবরই বেশি। তারা খুব অল্প বয়স থেকেই স্পটলাইটে চলে আসে। ছোট থেকেই সৌন্দর্যের মধ্যে বড়ো হয়ে ওঠায় এমন হওয়াটাই স্বাভাবিক।
তেমনই একজন সেলিব্রিটি কন্যা শাহরুখ খানের মেয়ে সুহানা খান। বরাবরই নিজের গ্ল্যামার দিয়ে সবাই কে মুগ্ধ করে আসছে সুহানা। নতুন বছরের পার্টিতে আরও একবার সবাইকে তাক লাগিয়ে দিলো শাহরুখ কন্যা। নতুন বছরের পার্টিতে ব্ল্যাক ওয়ান শোল্ডার শর্ট একটি ড্রেসে তাকে দেখা যায়। ভারতীয় টাকায় যার দাম ২ লক্ষ ৭০ হাজার টাকা। এটি বিখ্যাত ব্র্যান্ড “বালমাইন প্যারিস” এর একটি কালেকশন।
আরও পড়ুন : ঠোঁটে লাল লিপস্টিক, ক্যামেরার সামনেই চুম্বন নিক-প্রিয়াংকার, নিমেষেই ভাইরাল ভিডিও
কালো এবং সিলভার রঙের সমন্বয়ে তৈরি ছিল সুহানার এই নিউ ইয়ার ড্রেস। একটি লম্বা হাতা ও ড্রাগন এমব্রয়ডারিও ছিল এতে। যদিও ড্রেসটিতে এখন ৪০ শতাংশ ছাড় রয়েছে তবে ভারতীয় মুদ্রায় এটির আসল মূল্য হল ২,৭২,৪৭৭। পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে নতুন বছরের সন্ধ্যায় এই ড্রেসটিতে তাকে অপূর্ব সুন্দরী লাগছিলো। অল্প সময়ের মধ্যেই তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান।
তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সাথে সাথেই বিতর্কও হয়েছে সুহানার এই ড্রেসের জন্যে। অনেকেই শাহরুখ কন্যাকে বাবার টাকায় আয়েশ না করে নিজে উপার্জন করে করার পরামর্শ দিয়েছেন। তবে একদল আবার মনে করছেন, বাবা মায়ের যেখানে আপত্তি নেই সেখানে বাকিদের মতামতের কি যায় আসে। তবে যতই বিতর্ক থাকনা কেনো, সুহানা তাঁর ড্রেসিং সেন্স ও স্টাইল নিয়ে সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…