জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) মুম্বাইয়ের বাড়িতে যেতে দেখা গেল আরএসএস প্রধান মোহন ভগবতকে। কিন্তু কি কারণে মিঠুন চক্রবর্তীর বাড়িতে গেলেন মোহন ভগবত (Mohan Bhagabat), তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সূত্র হতে জানা গিয়েছে যে, মিঠুন চক্রবর্তীর বাড়িতে গিয়ে তার সাথে দীর্ঘক্ষণ বৈঠক করেন আরএসএসের প্রধান মোহন ভগবত। তবে তাদের মধ্যে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেই সম্পর্কে বিশেষ কোনও কিছুই জানা যায়নি। কোনও পক্ষ বিষয়টি নয়ে এখনও মুখ খোলেননি।
তবে কোনও পক্ষ মুখ না খুললেও, মিঠুনের সাথে আরএসএস প্রধানের এই বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে উঠে গিয়েছে জল্পনার ঝড়। যদিও এটি প্রথমবার নয়, আর আগে ২০১৯ সালের অক্টোবর মাসে নাগপুরে আরএসএসের সদর দফতরে যান অভিনেতা মিঠুন চক্রবর্তী। নাগপুরের আরএসএসের সদর দফতরেও অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখা গিয়েছিল আরএসএস প্রধানের সাথে বৈঠক করতে। প্রসঙ্গৎ উল্লেখ্য, এইবার মিঠুনের সাথে মোহন ভাগবতের রুদ্ধদ্বার বৈঠক নিয়ে মুখ খুলছেন না দুই পক্ষই।
২০১৬ সালে বাংলার শাসক শিবিরের সাংসদ পদ থেকে পদত্যাগ করেন মিঠুন চক্রবর্তী। ২০১৬ সালে তৃণমূলের সাথে সমস্ত সম্পর্ক শেষ করার পরের থেকে মিঠুনের আর কোনও রাজনৈতিক কর্মকাণ্ড চোখে পড়েনি। বাংলার শাসক শিবির থেকে সরে আসার পরে মোহন ভাগবতের সাথে মিঠুনের বৈঠকের পর প্রশ্ন উঠতে শুরু করে, অভিনেতা কি এই বার গেরুয়া শিবিরে যোগদান করবেন? যদিও মিঠুন চক্রবর্তীর তরফ থেকে এই বিষয়ে কোনও প্রস্তাব আসেনি বলে এর আগে বেশ কিছু বার জানান দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়রা।
মিঠুনের সঙ্গে মোহন ভাগবতের সাক্ষাৎ নিয়ে কেউ কোনও মন্তব্য না করলেও, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে এই বৈঠক যে বেশ গুরুত্বপূর্ণ, তা স্পষ্ট। দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থাকা মিঠুনের সঙ্গে আরএসএসের প্রধানের এই বৈঠক কোনদিকে মোড় নেয়, তা দেখার।
Kansas City Chiefs quarterback Patrick Mahomes and his wife, Brittany Mahomes, pulled out all the…
Before his arrest last week, Andrew Mountbatten-Windsor — formerly the Duke of York — reportedly…
Oscar‑nominated production designer Hannah Beachler has spoken out about the controversy at the 2026 BAFTA…
Kaley Cuoco’s limited series Vanished wrapped with a shocking finale that defied expectations. Cuoco’s character,…
TikTok‑famous couple Campbell “Pookie” Puckett and her husband Jett Puckett are expanding their family once…
Karl Urban, who plays Billy Butcher in Prime Video’s The Boys, has teased that the…