রাজ্যে বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। আর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দলবদল এর পালা। কিছুদিন আগেই তৃণমূল থেকে দলবদল করে বিজেপিতে গেলেন পূর্ব মেদিনীপুরের দোর্দণ্ডপ্রতাপ নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। তার যোগদানের পরেই মনে হচ্ছিল আরও অনেকে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করতে চলেছেন। দিন কয়েক আগে থেকে বেসুরো হতে শুরু করেন তৃণমূল নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। দিন কয়েক আগে থেকে মনে হচ্ছিল তিনি বিজেপিতে যোগদান করবেন। আর এবারে সেই জল্পনা সত্যি প্রমাণ করে শনিবার আনুষ্ঠানিকভাবে রুদ্রনীল ঘোষ গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) এর বাংলায় আসার কথা ছিল আগামীকাল অর্থাৎ রবিবার। কিন্তু দিল্লির ইজরায়েল দূতাবাসে আইইডি বিস্ফোরণের জেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার ২ দিনের বাংলা সফর বাতিল করতে বাধ্য হন। তবে, বিজেপি সূত্রে জানানো হয় যোগদান হবে, এবং তা হবে একেবারে পরিকল্পনামাফিক ভাবেই। সেইমতো, আজকে নেওয়া হলো চূড়ান্ত প্রস্তুতি।
চার্টার্ড ফ্লাইটে করে দিল্লিতে পৌঁছালেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। রুদ্রনীলের সঙ্গে ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee), বৈশালী ডালমিয়া (Baishali Dalmiya), প্রবীর ঘোষাল (Prabir Ghoshal), রথীন চক্রবর্তী। কৈলাস বিজয়বর্গীয় (Kailas Vijayvargiya), এবং মুকুল রায় (Mukul Roy) এর সঙ্গে দিল্লি পৌঁছালেন রাজিব, বৈশালী, রুদ্রনীল, প্রবীর এবং রথীন। সেখানে গিয়ে অমিত শাহের বাড়িতে তার সাথে দেখা করে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন। সাথে ছিলেন রানাঘাটের পার্থসারথি চট্টোপাধ্যায়।
বিজেপির সদস্য পদ গ্রহণের পর অভিনেতা রুদ্রনীল ঘোষ বাংলার হয়ে কাজ করার আহ্বান জানালেন। জানা যাচ্ছে অমিতের সঙ্গে সাক্ষাতের পর রাতের মধ্যেই তারা আবার কলকাতা ফিরতে চলেছেন। রুদ্রনীল ঘোষ সহ অন্যান্য নেতারা জানাচ্ছেন, আগামীকাল হাওড়া সভাতে হতে চলেছে মেগা যোগদান। সেই সভায় ভার্চুয়ালি উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখন এটাই দেখার, আগামীকালের সভা থেকে আর কে কে বিজেপিতে যোগদান করতে চলেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…