রাজ্য

“টলিউডে মাফিয়ারাজ চলছে”, সদ্য বিজেপিতে যোগ দিয়ে তোপ রুদ্রনীল ঘোষের

সম্প্রতি একুশে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক দ্বন্দ্ব চরমে উঠেছে তৃণমূল-বিজেপি শিবিরে। এরইমধ্যে বাংলা টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে রাজনীতির রং লেগেছে। একদিকে যেমন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে, ঠিক অন্যদিকে টলিউডের বর্ষিয়ান নেতা দীপঙ্কর দাস সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করা নায়ক-নায়িকা ঘাসফুল শিবিরে যোগদান করেছে। এবার টলিউডের দায়িত্বে থাকা শাসকদলের লোকজনদের নিয়ে সরব হলেন বিজেপিতে যোগ দেওয়া রুদ্রনীল ঘোষ। তিনি কটাক্ষ করে বলেছেন, “টলিউডে মাফিয়ারাজ চলছে। এখানে যাদের দায়িত্ব দেয়া হয়েছিল ওরাই মাফিয়ারাজ তৈরি করে ফেলেছেন।”

রুদ্রনীল ঘোষ আজ তৃণমূলের বিরুদ্ধে বেনজির অভিযোগ এনে বলেছেন, “এখন একের পর এক প্রযোজক পশ্চিমবঙ্গ থেকে চলে যাচ্ছেন। কেন জানেন? আসলে প্রযোজকদের মাথায় বন্দুক ঠেকিয়ে যত কলাকুশলী দরকার তার থেকে দ্বিগুন লোক নিতে বলা হচ্ছে। অতিরিক্ত লোকজন বসে বসে টাকা খাচ্ছে। তাই অনেকের মনেই অসন্তোষ সৃষ্টি হচ্ছে। যা সাধারণ মানুষ প্রকাশ্যে দেখতে পাচ্ছে না। তবে আগামী কিছুদিনের মধ্যেই সবাই সরব হবে ও চিত্রটা প্রকাশ পাবে। সবাই এই টলিউডের সিস্টেমের বিরুদ্ধে গিয়ে কথা বলবে। আসলে মুখ্যমন্ত্রীর ক্ষমতায় আসার পর টলিউড পরিচালনা করার জন্য ভাল উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু যাদের ক্ষমতায় বসে ছিলেন তারা জোরজুলুম ও স্বজনপোষণ চালু করেছে।”

প্রসঙ্গত, বিজেপিতে যোগ দেয়ার পর আজ প্রথম হাওড়ার বিজেপি সদর দলীয় কার্যালয় হাসেন রুদ্রনীল ঘোষ। জানা গেছে তিনি শিবপুর বিধানসভা কেন্দ্রে জগাছা এলাকায় জন্ম করেছিলেন এবং সেখানেই তিনি বড় হয়েছেন। তার স্কুল ও কলেজ হাওড়ায়। হাওড়ার প্রতি তার একটা আলাদা টান আছে। তবে তাহলে এবার কি রুদ্রনীল ঘোষ হাওড়া থেকেই নির্বাচন করবে? এই প্রশ্নের উত্তরে তিনি স্বয়ং বলেছেন, “কে কোথা থেকে নির্বাচনে লড়বে তার দলের সিদ্ধান্ত। তবে হাওড়া কাজ করতে চাই আমি। হাওড়াতে অনেকেই পরিষেবা পায় না বলে জানিয়েছে। বিজেপি ক্ষমতায় এলে হাওড়াবাসীকে উন্নতমানের পরিষেবা দেব।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026