বিনোদন

মায়ের জন্মদিন সেলিব্রেট করলেন মেয়ে রুক্মিণী, সঙ্গে ছিলেন দেব, রইল জন্মদিনের সমস্ত ছবি

সম্প্রতি ছিল টলিউডের অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini maitra)-র মায়ের জন্মদিন। রুক্মিণী ও দেব (Dev) মায়ের জন্য রেখেছিলেন ছোট্ট একটি সারপ্রাইজ পার্টি। তবে সমস্ত আয়োজন ছিল ঘরোয়া। ছোট একটি অনুষ্ঠানের মাধ্যমে বার্থডে কেক কাটলেন রুক্মিণীর মা। প্রকৃতপক্ষে মা-কে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য রুক্মিণীর এই প্রচেষ্টা। গত বছর হঠাৎই মৃত্যু হয় রুক্মিণীর বাবার। ফলে রুক্মিণীর মা অনেকটাই একা হয়ে পড়েন। তাই এই বছর মায়ের জন্মদিনে তাঁকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন দেব ও রুক্মিণী।

রুক্মিণী বলেছেন, তাঁর জীবনে তাঁর মা-বাবার অবদান অনেক। রুক্মিণীকে বড় করে তোলার জন্য তাঁরা অনেক ত্যাগ স্বীকার করেছেন। রুক্মিণীর মা রুক্মিণীর মূল শক্তি বলে মনে করেন রুক্মিণী। তাঁর মায়ের জন্যই আজ তিনি একজন সফল অভিনেত্রী বলে মনে করেন রুক্মিণী। এদিন মায়ের জন্মদিন উপলক্ষ্যে রুক্মিণী তাঁর মায়ের শতায়ু কামনা করেছেন। রুক্মিণীর মায়ের জন্মদিনে মায়ের সঙ্গে রুক্মিণী ও দেবের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

রুক্মিণী দীর্ঘদিন ধরেই দেবের সঙ্গে সম্পর্কে রয়েছেন। দেবের বোন রুক্মিণীর খুব ভালো বন্ধু। এই কারণেই দেবের বাড়িতে রুক্মিণীর অবাধ যাতায়াত ছিল। সেই সময় দেবাশিস শুভশ্রী(subhasree)-র সঙ্গে সম্পর্কে ছিলেন। পরবর্তীকালে এই সম্পর্ক ভেঙে যায়। দেব-শুভশ্রীর ব্রেক-আপের কয়েক মাস পরে দেবের সঙ্গে রুক্মিণীর সম্পর্ক গড়ে ওঠে। দেব রুক্মিণীর বিপদে সবসময়ই পাশে দাঁড়িয়েছেন। এমনকি টলিউড ইন্ডাস্ট্রিতে রুক্মিণীর অভিনয় কেরিয়ার শুরু করার পিছনে দেবের ভূমিকা অন্যতম।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026