রাজ্য

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে, পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর

বঙ্গ থেকে শীত বিদায় নিয়েছে সপ্তাহখানেক আগেই। বর্তমানে রাতের দিকে একটু শীতের আমেজ থাকলেও দুপুরবেলা পাখা চালানো ছাড়া কোন উপায় থাকছে না। তবে এর মধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে যে উত্তরবঙ্গের হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও পাল্লা দিয়ে বাড়বে। আসলে সপ্তাহ খানেক ধরেই ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ। সাধারনত মার্চ মাসে এত গরম লক্ষ্য করা যায় না। কিন্তু এখন এত চরম গরম পড়লে, আসল গ্রীষ্মকালে কি হাল হবে সেই নিয়ে বেশ চিন্তায় সাধারণ মানুষেরা।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ বুধবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রী সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রী বেশি। কলকাতা তথা দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম পড়েছে। এমনকি দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩৭-৩৮ ডিগ্রী সেলসিয়াস অব্দি যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে দক্ষিণবঙ্গের তুলনায় সম্পূর্ণ অন্য চিত্র উত্তরবঙ্গের। এরইমধ্যে উত্তরবঙ্গে হালকা বৃষ্টির কারণে শীতের আমেজ আছে। বাতাসের ঠান্ডা ঠান্ডা ভাব অনুভূত হচ্ছে। আবহাওয়া দপ্তর মনে করছে যে আগামী ৪৮ ঘন্টা উত্তরবঙ্গের আবহাওয়া এরকম মনোরম থাকবে।

আসলে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য অঞ্চলে পশ্চিমী ঝঞ্জা আঘাত হেনেছে। এর ফলে জম্বু কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে হালকা বৃষ্টি হচ্ছে। আর তার প্রভাবে উত্তরবঙ্গের কিছু অঞ্চলে বৃষ্টি ও সকালের দিকে কুয়াশা লক্ষ্য করা গেছে। আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে যে আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের রাজ্যগুলিতে বৃষ্টি না হলে তার পরবর্তী ২৪ ঘন্টায় দার্জিলিং ও কালিম্পং এ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026