নিউজ

জানুয়ারিতেই অসমে চালু হতে চলেছে রূপসী বিমানবন্দর

অসম: আগামী বছরের শুরুতেই অসমে চালু হতে চলেছে রূপসী বিমানবন্দর। রিজিওনাল কানেক্টিভিটি সার্ভিস বা আরসিএসের আওতায় এই বিমানবন্দর চালু হতে চলেছে অসমে। ৬৯ কোটি টাকা খরচ হয়েছে এই বিমানবন্দরটি তৈরি করতে। অসমের কোকরাঝাড়ে এই বিমানবন্দরটি চালু হতে চলেছে, যেখানে বাণিজ্যিক উড়ান ওঠানামা করার জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া গিয়েছে। ৩৩৭ একর জমি নিয়ে তৈরি ওই বিমানবন্দরের মাধ্যমে পশ্চিমবঙ্গ এবং নিম্ন অসমের যোগাযোগ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

এছাড়াও গুয়াহাটি, মেঘালয়, বঙ্গাইগাঁও, ধুবুড়ি এই সব এলাকার যাত্রীদের এই বিমানবন্দর চালু হলে যাতায়াতে আগের থেকে বেশি সুবিধে হবে বলে মনে করছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ দফতর। জানা গিয়েছে, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে এই বিমানবন্দর তৈরি ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। মাত্র দু’বছরের মধ্যেই এত বড় একটি বিমানবন্দর তৈরি করা হয়ে গিয়েছে। চালু হওয়াটা এখন শুধুই সময়ের অপেক্ষা।

নয়া এই বিমানবন্দরে প্রায় ৩৫০০ বর্গফুটের টার্মিনাল বিল্ডিং তৈরি হয়েছে। থাকছে ১০টি চেক-ইন কাউন্টার। এ ছাড়াও ব্যস্ত সময়ে প্রায় দু’শো যাত্রীকে একসঙ্গে পরিষেবা দিতে পারবে এই বিমানবন্দর। নতুন তৈরি এই বিমাব্যন্দরের রানওয়ে এটিআর-৭২ এয়ারক্রাফ্টেরই উপযোগী। জঙ্গলে ঘেরা এই বিমানবন্দরে প্রায় ২০০ গাড়ি দাঁড়াতে পারবে এমন পার্কিং লটও তৈরি করা হয়েছে। এ ছাড়াও বিমানবন্দরে রয়েছে এটিসি টাওয়ার, টার্মিনাল বিল্ডিং, রেন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেম এবং আরও অনেক কিছু। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জানুয়ারি মাস থেকেই এই বিমানবন্দরে বিমান ওঠানামা করতে শুরু করবে বলে আশা করছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026