রাজ্য

রাজ্যের পুলিশ অফিসারদের ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে, অভিযোগ মুখ্যমন্ত্রী মমতার

রাজ্যের আইএস ও আইপিএস পুলিশ অফিসারদের কেন্দ্রীয় এজেন্সির নাম করে হুমকি দেওয়া হচ্ছে। এমনটাই অভিযোগ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে তার অভিযোগ, বাংলায় কর্মরত পুলিশ অফিসারদের ইনকাম ট্যাক্স, ভিজিলান্স কমিশন ইত্যাদি দিয়ে ভয় দেখানো হচ্ছে। এমনকি রাজ্যের আইএস ও আইপিএস অফিসারদের অন্য রাজ্যের প্রত্যন্ত এলাকায় বদলি করে দেওয়া হবে বলেও হুমকি আসছে। এই পুলিশ অফিসারদের হুমকি দেয়ার ঘটনার তীব্র নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

অবশ্য তিনি রাজ্যের পুলিশ অফিসারদের ভয় না পেতে উপদেশ দিয়েছেন। তিনি তাদের আশ্বস্ত করে বলেছেন, আপনারা রাজ্যের অধীনে কাজ করেন।আপনারা যেমন রাজ্যের হয়ে সার্ভিস দেন তেমন রাজ্যও দরকার পড়লে আপনাদের জন্য সার্ভিস দেবে। এছাড়াও তিনি কোন দলের নাম উল্লেখ না করে বলেছেন, এই করোনা পরিস্থিতিতে মহামারী আইন ভঙ্গ করে কত রাজনৈতিক দল মিছিল করছে। তাতেও পুলিশ কিছু করছে না। কিন্তু এরপরও পুলিশদের কেউ কেউ শাসাচ্ছেন।

 

প্রসঙ্গত, উত্তরবঙ্গ সফরে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকর সাংবাদিক বৈঠকে রাজ্যের বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে সরব হয়েছিল। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো নাম না নিয়েই রাজ্যপালকে নিশানা করেছে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, এর আগে কখনো ভারতবর্ষে পুলিশ অফিসারদের কাজ করার জন্য হুমকি শুনতে হয়নি। এরকম চলতে থাকলে গোটা ভারতবর্ষে জানা উচিত বাংলার পুলিশের সাথে কেমন ব্যবহার হয়। এছাড়াও তিনি সবাইকে সবার সাংবিধানিক ক্ষমতার মধ্যে থেকে নিজের লক্ষণগন্ডিতে থেকে কাজ করার উপদেশ দিয়েছেন।

 

অন্যদিকে, তিনি এদিন করোনার সময়েও দায়িত্ব পালন করা রাজ্য এবং জেলা প্রশাসনের অফিসার ও সরকারি কর্মীদের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন মারণ ভাইরাস করোনার কারণে অনেক বিডিও, পুলিশ অফিসার ও চিকিৎসক মারা গিয়েছে। কিন্তু তারা তাদের আত্মবলিদান এর মাধ্যমে রাজ্যে করোনার ভয়াবহ পরিস্থিতিকে ঠেকিয়ে রেখেছে। এমনকি দুর্গাপুজোয় পুলিশের ভূমিকা নিয়ে তিনি প্রশংসা করতে ভোলেননি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026