বিনোদন

আমি আরিজিতের প্রথম পক্ষের বৌ নই, অবশেষে মুখ খুললেন রূপরেখা

বলিউড গায়ক ও সুরকার অরিজিৎ সিং (Arijit singh) যতই সফল হোন না কেন , এখনও তাঁর বিবাহিত জীবন নিয়ে প্রশ্ন রয়েছে অনুরাগীদের মধ্যে। সোনি টিভির সিঙ্গিং রিয়েলিটি শো ‘ফেম গুরুকুল’ থেকে উত্থান হয়েছিল অরিজিৎ-এর। সেই সময় তাঁর গার্লফ্রেন্ড ছিলেন কোয়েল (koyel)। কিন্তু অরিজিৎ-এর উপার্জন তখনও যথেষ্ট কম ছিল। তাই মুর্শিদাবাদের বাসিন্দা কোয়েলকে জোর করে অন্যত্র বিয়ে দেন তাঁর পরিবারের লোকেরা। অপরদিকে অরিজিৎ বিয়ে করেন ‘ফেম গুরুকুল’-এর একজন সহ-প্রতিযোগিনীকে। কিন্তু অরিজিৎ মুর্শিদাবাদের জিয়াগঞ্জে নিজের বাড়িতে এলেই চুপিসাড়ে দেখা করতেন কোয়েলের সাথে। ইতিমধ্যেই কোয়েলের একটি কন্যাসন্তান হয়। 2013 সালে অরিজিৎ-এর সঙ্গে তাঁর স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।

অপরদিকে কোয়েলের পরিবার অরিজিৎ-এর সঙ্গে তাঁর বিবাহ-বহির্ভূত প্রেমের কথা জানতে পারায় কোয়েলেরও বিবাহ বিচ্ছেদ হয়। 2014 সালে তারাপীঠ মন্দিরে পরিবার ও ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতে কোয়েলের সঙ্গে বিয়ে হয় অরিজিৎ-এর। কোয়েলের মেয়েকে অরিজিৎ দত্তক নিয়েছেন। তবে অরিজিৎ-এর প্রথম স্ত্রীর পরিচয় নিয়ে নেটিজেনদের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে। অরিজিৎ-এর সঙ্গে বন্ধুত্ব রয়েছে ‘ফেম গুরুকুল’-এর প্রতিযোগিনী রূপরেখা ব্যানার্জি(Ruprekha Banerjee)-র। ক্রমশ নেটদুনিয়ায় অরিজিৎ-এর প্রথম স্ত্রী হিসাবে রূপরেখার নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। এমনকি উইকিপিডিয়াতেও অরিজিৎ-এর প্রথম স্ত্রী হিসাবে রূপরেখার নাম রয়েছে।

কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় রূপরেখার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে রূপরেখা অভিযোগ করেছেন, অযথা অরিজিৎ-এর সঙ্গে তাঁর নাম জড়ানো হচ্ছে। তিনি অরিজিৎ-এর প্রথম স্ত্রী নন। তিনি জানান, অরিজিৎ তাঁর বন্ধু এবং এই বন্ধুত্বকে তিনি শ্রদ্ধা করেন। ভিডিওতে রূপরেখা অনুরোধ করেছেন অরিজিৎ-এর সঙ্গে তাঁর নাম না জড়াতে। 2010 সালে কলকাতার বাসিন্দা নলিনাক্ষ ভট্টাচার্য (Nalinakshya bhattacharya)-র সঙ্গে বিয়ে হয়েছে রূপরেখার। রূপরেখা জানিয়েছেন তিনি যথেষ্ট সুখে সংসার করছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026